Friday, June 19, 2026

চলতি মাসেই দিল্লি সফরে মমতা, জোট জল্পনা রাজনৈতিক মহলে

Date:

Share post:

বিজেপি বিরোধী জোট জল্পনা উস্কে দিয়ে বাদল অধিবেশন চলাকালীন চলতি মাসের শেষেই দিল্লি যাচ্ছেন তৃণমূল (Tmc) নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সপ্তাহ খানেক সেখানে থাকতে পারেন তিনি। এর আগেই তৃণমূল সূত্রের খবর, এবার দিল্লি-সহ দেশের বিভিন্ন অংশের পালিত হবে একুশে জুলাই-এর অনুষ্ঠান। তারপরেই মুখ্যমন্ত্রী দিল্লি (Delhi) যেতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে।

সূত্রে খবর, সংসদে বাদল অধিবেশন চলাকালীন দিল্লি সফরে যাবেন মমতা। সেখানে অবিজেপি নেতা-নেত্রীদের সঙ্গে দেখা করবেন তিনি। বাংলায় ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে তৃণমূল সুপ্রিমোকে অভিনন্দন জানিয়েছেন বিজেপি-বিরোধী অনেক নেতা-নেত্রীই। দিল্লি গেলে তাঁরা মমতাকে সামনাসামনি সংবর্ধনা দিতে পারেন বলে সূত্রের খবর। যেতে পারেন সংসদেও।

আরও পড়ুন:‘আজ শুধু ট্রেলার-টা দেখান, পুরো সিনেমা পরে হবে’, কল্যাণকে ‘পরামর্শ’ বিচারপতির

পাশাপাশি, দিল্লির সীমান্তে অবস্থানরত কৃষকদের সঙ্গেও কথা বলতে পারেন মমতা। তবে কবে যাবেন এবং কতদিন থাকবেন তা ঘোষণা করবেন স্বয়ং তৃণমূল নেত্রী। বাংলায় বিজেপিকে (Bjp) ধুলিস্যাৎ করে এবং কেন্দ্রে সরকারের বিরোধিতা করে বিজেপি বিরোধী শক্তির মুখ হয়ে উঠেছেন মমতা। এই পরিস্থিতিতে সংসদে অধিবেশন চলাকালীন তাঁর দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

 

Related articles

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...