Thursday, June 4, 2026

নাবালিকাকে বাঁচাতে গিয়ে কুয়োয় পড়লেন ৩০ জন!মর্মান্তিক দুর্ঘটনায় মৃত কমপক্ষে ৩

Date:

Share post:

মধ্যপ্রদেশে (Madhyapradesh) মর্মান্তিক দুর্ঘটনা (Accident)। ৮ বছরের এক এক নাবালিকাকে বাঁচাতে কুয়োয় (Well) মধ্যে পড়ে গেলেন প্রায় ৩০ জন। আর তাতেই বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের বিদিশা জেলা। এই ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ৩ জনের।

গতকাল, বৃহস্পতিবার রাতে বিদিশার (Vidisha) গঞ্জবাসোদা এলাকার লাল পাথর গ্রামের ঘটনা। জানা গিয়েছে, এক নাবালিকা ওই কুয়োয় পড়ে যায়। প্রায় ৩০ ফুট গভীর কুয়োটিতে ১০ থেকে ১৫ ফুট জল রয়েছে। খবর পেয়ে তাকে উদ্ধার করতে সেখানে জড়ো হন স্থানীয় গ্রামবাসীরা। কুয়োর উপরের অংশটি স্ল্যাব দিয়ে ঢাকা ছিল। হঠাৎ করে মানুষের চাপে স্ল্যাবটি ও কুয়োর পাঁচিল ভেঙে ঘটে যায় বিপত্তি। কুয়োয় পড়ে যান প্রায় ৩০ জন।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল। কুয়োয় সলিল সমাধি হওয়া ৩ জনের মৃতদেহ-সহ মোট ১৯ জনকে উদ্ধার করা হয়। জখমদের মধ্যে ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে উদ্ধার কাজ এখনও চলছে। আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। কীভাবে কুয়োটি ধসে পড়ল, আগাম কোনও আশঙ্কা ছিল কিনা, সেই বিষয়গুলি ইতিমধ্যেই খতিয়ে দেখতে শুরু করেছে প্রশাসন। একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী (CM) শিবরাজ সিং চৌহান (Shibraj Singh Chowhan)। ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থার কথা জানান শিবরাজ সিং চৌহান। পাশাপাশি নিহতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...