Wednesday, May 13, 2026

শুভেন্দুর এক বগগা সিদ্ধান্তে স্ট্যান্ডিং কমিটির ৮টি পদ হারাল বিজেপি, ক্ষোভ দলেই

Date:

Share post:

বিরোধী দলনেতার একবগগা মনোভাবের কারণে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সব ক’টি পদ হারাল বিজেপি। বদলে নতুন চেয়ারম্যানদের নাম ঘোষণা করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পিএসি চেয়ারম্যান নিয়োগ নিয়েই সরকার পক্ষের সঙ্গে সঙ্ঘাত শুরু বিজেপির। সেই সঙ্ঘাতের জেরে বাকি আটটি কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই সিদ্ধান্তে যার পর নাই ক্ষুব্ধ দলের বহু বিধায়ক। দলের দু’বারের এক বিধায়ক পরিস্কার জানালেন, কমিটি থেকে পদত্যাগ করে দলের নতুনদের বিধানসভায় কাজ করা থেকে বঞ্চিত করলেন বিরোধী দলনেতা। আর তাই যদি হয়, শুভেন্দুর উচিত বিরোধী দলনেতার পদ থেকে আগে তাঁর পদত্যাগ করা। তাহলে সেই সিদ্ধান্ত একটা নজির হয়ে থাকত বিধানসভায়। শাসক দলও পড়ত বিপাকে।

শুক্রবার নতুন কমিটি ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। কমিটির নয়া চেয়ারম্যান যাঁরা হলেন,

👉 শ্রম-বিষয়ক কমিটির চেয়ারম্যান : বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার শূণ্য পদে আনা হয়েছে মদন মিত্রকে

👉 মিহির গোস্বামীর পরিবর্তে সুদীপ্ত রায়

👉 আনন্দময় বর্মনের পরিবর্তে হুমায়ুন কবীর

👉 অশোক কীর্তনিয়ার পরিবর্তে পান্নালাল হালদার

👉 কৃষ্ণ কল্যাণীর পরিবর্তে আব্দুল খালেক মোল্লা

👉 নিখিল রঞ্জন দের পরিবর্তে রুকবানুর রহমান

👉 বিষ্ণুপ্রসাদ শর্মার পরিবর্তে তপন দাশগুপ্ত

👉 দীপক বর্মন পরিবর্তে অশোক চট্টোপাধ্যায়

আরও পড়ুন- করোনার তৃতীয় ঢেউ: আগামী ১০০-১২৫ দিন অত্যন্ত বিপদজনক, সতর্কবার্তা কেন্দ্রের

 

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...