Wednesday, June 24, 2026

‘নিরুদ্দেশ’ বিধায়ককে খুঁজে দিলেই ‘ফ্রিতে সেলফি’‌, হিরণ নিখোঁজে খড়গপুরে পোস্টার

Date:

Share post:

ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেক। কিন্তু ভোট মিটতেই নাকি ‘নিরুদ্দেশ’ খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ। কোথায় গেলেন খড়গপুর সদরের তারকা বিধায়ক? এই প্রশ্ন ঘিরে সরগরম খড়গপুর শহরের তালবাগিচা এলাকা। বিধায়কের নামে একাধিক পোস্টার পড়ল এলাকায়। পোস্টারে লেখা হয়েছে, ‘বিধায়ক নিরুদ্দেশ, খুঁজে পেতে সাহায্য করুন’। অন্য একটি পোস্টারে লেখা রয়েছে, বিধায়ককে খুঁজে দিলেই মিলবে সেলফি তোলার সুযোগ।

একুশের নির্বাচনে খড়্গপুর সদর কেন্দ্র থেকে জয়ী হন অভিনেতা হিরণ৷ ভোটের পরে খড়্গপুরে বেশি সময় কাটানোর বলেছিলেন তিনি৷ কিন্তু বেশ কয়েকদিন ধরে এলাকায় বিধায়কের কোনেও দেখা নেই। কোথায় বিধায়ক খুঁজছেন খড়্গপুর শহরের মানুষজন। কার্যত এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর শহরের তাল বাগিচা এলাকায়। কোনও পোস্টারে অভিযোগ করা হয়েছে, বিধায়ক নিরুদ্ধেশ, খুঁজে পেতে সাহায্য করুন৷ আবার কোনও পোস্টারে কটাক্ষ করা হয়েছে, নিখোঁজ বিধায়ককে খুঁজে দিতে পারলে তাঁর সঙ্গেই সেলফি তোলার সুযোগ মিলবে।

বিজেপি এই পোস্টারের জন্য আঙুল তুলেছে তৃণমূলের দিকে। পাল্টা তৃণমূলের তরফে খড়গপুর শহরের যুব তৃণমূল সভাপতি অসিত পাল বলেন, ‘‌পোস্টারে কোনও দল বা কারও নাম নেই। আমরাও এটা দেখলাম। কারা পোস্টার লাগিয়েছে আমরা জানি না।’‌

যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন বিধায়ক হিরণ। তাঁর দাবি, বিধানসভার অধিবেশন চলায় তিনি খড়গপুরের বাইরে রয়েছেন৷ একই সঙ্গে হিরণের দাবি, খড়গপুরের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। পাল্টা এই কাজের জন্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন হিরণ। তাঁর দাবি, ‘আমি খড়্গপুরের জন্যই কাজ করছি।’

আরও পড়ুন- রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী অর্থনীতিবিদ অভিরূপ সরকার?

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...