Friday, May 15, 2026

মহারাষ্ট্রে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ১ পাইলট, কপালজোরে প্রাণে বাঁচলেন অন্যজন

Date:

Share post:

মহারাষ্ট্র(Maharashtra) জলগাঁওতে হেলিকপ্টার দুর্ঘটনায়(helicopter crash) জেরে মৃত্যু হল এক পাইলটের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্য আর একজন পাইলট। অনুমান করা হচ্ছে মাঝ আকাশে কোনও যান্ত্রিক গোলযোগের জেরেই ঘটেছে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহত পাইলটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে স্থানীয় পুলিশ প্রশাসন। কিভাবে দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন:করোনার তৃতীয় ঢেউ: আগামী ১০০-১২৫ দিন অত্যন্ত বিপদজনক, সতর্কবার্তা কেন্দ্রের

সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার দুপুর ১২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে চৌপদা জেলার ওয়ারদি গ্রামের কাছে। মহারাষ্ট্রের এনএমআইএমএস অ্যাকাডেমি নামে একটি ফ্লাইং স্কুলের হেলিকপ্টার ছিল এটি। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিতে একজন পুরুষ এবং অন্যজন মহিলা পাইলট ছিলেন। মহিলা পাইলট প্রাণে বেঁচে গেলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে শোক বার্তা জানিয়েছেন দেশের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টুইটে তিনি লেখেন, ‘এক দুর্ঘটনায় আমরা আজ ফ্লাইট প্রশিক্ষককে হারিয়েছি। এবং তার ছাত্রী গুরুতর আহত। মৃতের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং ওই ছাত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি।’

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...