Saturday, May 16, 2026

রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং

Date:

Share post:

বিশ্ব রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের(Ireland)  ভারতীয় বংশোদ্ভূত সিমি সিং( simi singh)। দক্ষিণ আফ্রিকার ( south Africa) বিরুদ্ধে আট নম্বরে নেমে শতরান করে রেকর্ড গড়লেন তিনি। পাঞ্জাবে জন্ম সিমির। এদিন ৯১ বলে ১০০ রান করে অপরাজিত রইলেন তিনি।

ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার বিশ্বের এক মাত্র ব্যাটসম্যান যিনি একদিনের ক্রিকেটে আট নম্বরে বা তার নীচে ব্যাট করতে নেমে শতরান করলেন। যদিও তার এই শতরানেও ম‍্যাচ জিততে পারল না আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার কাছে ৭০ রানে হারে তারা।  সিরিজের ফলাফল ১-১। প্রথমে ব‍্যাট করতে নেমে ৩৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব‍্যাট করতে নেমে ২৭৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ৩৪৬ রান তাড়া করতে নেমে একটা সময় ৯২ রানে ৬ উইকেট হারায় আয়ারল্যান্ড। কোনও লড়াই ছাড়াই যখন আত্মসমর্পণ করতে চলেছে বলে মনে করছে ক্রিকেটপ্রেমীরা, ঠিক সেই সময় আয়ারল্যান্ডের হয়ে হাল ধরেন আট নম্বরে ব্যাট করতে নামা সিমি। তবে তাঁর করা রানেও শেষ রক্ষা হল না আয়ারল্যান্ডের।

আরও পড়ুন:করোনার থাবা টোকিও অলিম্পিক্সে, আক্রান্ত ভিলেজের এক আধিকারিক

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...