Sunday, April 26, 2026

এবারের অধিবেশনে মহিলা বিল নিয়ে সরব হতে চলেছে তৃণমূল

Date:

Share post:

দীর্ঘদিন ধরে ঝুলিয়ে না রেখে সংসদে দ্রুত মহিলা সংরক্ষণ বিল পেশ করার দাবিতে এবারের অধিবেশনে সরব হতে চলেছে তৃণমূল। সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনের প্রথমদিন থেকেই বিষয়টি নিয়ে দল সক্রিয় হবে বলে সূত্রের খবর। ফের টালবাহানা না করে এবার যাতে এই বিল সংসদে পাশ করানো যায় সেই বিষয়ে জোর দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে কিছু মহিলা সাংসদকে মন্ত্রী করা হলেও তা প্রত্যাশার চেয়ে অনেক কম। তৃণমূলে মহিলা প্রতিনিধিত্ব লোকসভায় ৪১ শতাংশ ও রাজ্যসভায় ৩৬ শতাংশ। অথচ বিশ্বের বৃহত্তম দল বলে দাবি করা বিজেপিতে মহিলা প্রতিনিধি
লোকসভায় ১৪ ও রাজ্যসভায় মাত্র ১১ শতাংশ। এই পরিস্থিতিতেই এবারের বাদল অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর দাবিতে সোচ্চার তৃণমূল। দলের বার্তা, শুধু মন্ত্রিসভায় কয়েকজন মহিলা মুখকে তুলে আনলেই মহিলাদের ন্যায্য অধিকার, প্রতিনিধিত্ব বা সুরক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত হয় না , সেজন্য সঠিক পদ্ধতিতে আগে আইনসভায় এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের বিল পাশ করানো জরুরি।
প্রসঙ্গত, ২০০৮ সালে এই বিলটি লোকসভায় উত্থাপিত হয়। এরপর সেটি যায় স্ট্যান্ডিং কমিটিতে। ২০১০ সালে রাজ্যসভায় পাশ হলেও আটকে যায় লোকসভায়। এরপর দীর্ঘদিন ধরে বিল নিয়ে ঐকমত্য না হওয়া এবং কোনও কোনও দলের কট্টর বিরোধিতায় এই বিল শেষ পর্যন্ত পাশ করানো যায়নি। মুখে মহিলাদের অধিকার রক্ষার কথা বলেও বিজেপি সহ বহু দলই এই বিল পাশ করানোর বিষয়ে আন্তরিক নয়। সময়ের দাবি মেনে এই বাদল অধিবেশনেই যাতে মহিলা বিল পাশ করানো যায় সেই বিষয়ে জোর দিতে চলেছে তৃণমূল। এছাড়া পেট্রোপণ্যের দামবৃদ্ধি, কৃষি আইনের প্রতিবাদের মত একাধিক ইস্যুতে সোচ্চার হবে পশ্চিমবঙ্গের শাসক দল।

Related articles

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...