Sunday, May 17, 2026

দায় এড়িয়ে দানিশের মৃত্যুতে দুঃখপ্রকাশ তালিবানের

Date:

Share post:

কান্দাহারে(Kandahar) ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকীর(Danish Siddiqui) মৃত্যুর ঘটনায় এবার বিবৃতি দিল তালিবান। স্পষ্ট ভাবে জানানো হয়েছে, ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকী মৃত্যু কীভাবে হয়েছে তা জানা নেই। পাশাপাশি পুলিৎজার জয়ী ওই সাংবাদিকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করা হয়েছে তালিবানের(taliban) তরফে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তালিবানের মুখপাত্র জুবাইদুল্লাহ মুজাহিদ বলেন, ‘আমরা জানি না কোন পক্ষের গুলিতে দানিশ মারা গিয়েছেন। যুদ্ধক্ষেত্রে ঢোকা যে কোনো সাংবাদিকের উচিত আমাদের জানানো। আমরা অবশ্যই তাদের খেয়াল রাখব। এটা দুঃখের বিষয়, সাংবাদিকরা আমাদের না জানিয়ে যুদ্ধক্ষেত্রে ঢুকছেন। সাংবাদিক দানিশ সিদ্দিকীর মৃত্যুতে আমরা দুঃখিত।’ উল্লেখ্য, কান্দাহারের স্পিন বলডাক জেলায় সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয় সংবাদসংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক(photojournalist) দানিশ সিদ্দিকির। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন ভারতে(India) নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরদি মামুন্দজাই। জানা গিয়েছে তাঁর মৃতদেহ আন্তর্জাতিক রেড ক্রসের হাতে হস্তান্তর করেছে তালিবানরা। ইতিমধ্যেই দেহ ভারতে ফেরানোর তোড়জোড় শুরু হয়েছে।

আরও পড়ুন:করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক রাজ্য, পর্যটন কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণে রাখতে চায় নবান্ন

অন্যদিকে, এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে বিদেশ সচিব হর্ষ শ্রীংলা বলেন, ‘নতুন প্রযুক্তি তুলে দেওয়া হচ্ছে জঙ্গি গোষ্ঠীদের হাতে। এর সাহায্যে জঙ্গিরা মানবিক সংস্থাগুলির কাজেও বাধা দিচ্ছে। সারা বিশ্বে যেভাবে মানবতা সংকটের মুখে, সেদিকে এখনই নজর দেওয়া উচিত রাষ্ট্রসঙ্ঘের।’

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...