Monday, June 8, 2026

করোনা বিধি উড়িয়ে দেদার খানাপিনা পানশালায়, ধৃত ৪১ 

Date:

Share post:

কলকাতার পর এবার শিলিগুড়িতেও। করোনা বিধি ভঙ্গ করে রাত ৮টার পরেও শিলিগুড়ি শহরের একটি পানশালায় চলছিল পার্টি। রাত ১০টা নাগাদ খবর পেয়ে পুলিশ গিয়ে পানশালায় হানা দিয়ে গ্রেফতার করেছে ৪১ জনকে। শুক্রবার রাতে শিলিগুড়ি শহরের সেবক রোডের দুই মাইল এলাকার ঘটনা। ধৃতদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন। পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু হয়েছে।

শিলিগুড়িতে অবশ্য কোভিড বিধি অমান্য করে পানশালায় পার্টি করার অভিযোগ নতুন কিছু নয়। এক মাস আগেও সেবক রোডের একটি শপিং মলের উল্টোদিকের একটি পানশালায় রাতে দেদার পার্টি হচ্ছিল। পুলিশ গিয়ে কয়েকজনকে গ্রেফতার করে। পরে দেখা যায়, সেই পানশালার বার লাইসেন্সের মেয়াদ ফুরিয়ে গিয়েছে। পানশালার মালিককে পুলিশ শেষ অবধি গ্রেফতার করতে পেরেছিল কি না তা অবশ্য জানা যায়নি।

শুক্রবার রাতেও পানশালা মালিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশের অভিযোগ, অভিযান শুরু হতেই পানশালার সব আলো নিভিয়ে দেওয়া হয়। অন্ধকারের সুযোগে অনেকে সরে পড়েন বলে পুলিশের সন্দেহ। পুলিশ মালিককে খুঁজছে। তাঁকে গ্রেফতার করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...