Thursday, May 14, 2026

আবারও ফুটবল মাঠে বর্ণবিদ্বেষীর অভিযোগ, প্রতিবাদ হিসাবে মাঠ ছাড়লেন জার্মানির ফুটবলাররা

Date:

Share post:

আবারও ফুটবল মাঠে বর্ণবিদ্বেষীর অভিযোগ।  কিছুদিন আগেই ইউরো কাপের( Euro cup) ফাইনাল ম‍্যাচে ইংল‍্যান্ডের (england) তিন কৃষ্ণাঙ্গ ফুটবলার বর্ণবিদ্বেষী মন্তব্যের স্বীকার হয়ে ছিলেন। তার কারণে তোলপাড় হয়ে ওঠে ফুটবল বিশ্ব। তার রেশ কাটতে না কাটতেই আবারও ফুটবল মাঠে একই ঘটনা। এবার জার্মানির( Germany) ফুটবলার বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হন বলে জানিয়েছে জার্মনির সংবাদমাধ্যম। প্রতিবাদ হিসাবে ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বেরিয়ে যায় জার্মানির ফুটবলাররা।

শনিবার অলিম্পিক্সের প্রস্তুতি ম‍্যাচে, ওয়াকাইয়ামাতে জার্মানি হন্ডুরাসের সঙ্গে ম্যাচ খেলছিল। ম্যাচে জার্মান ফুটবলার জর্ডান টুহুনারিগা নামে এক অশ্বেতকায় ডিফেন্ডারকে বর্ণবিদ্বেষমূলক পরিস্থিতির সামনে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে। তাতে ক্ষুব্ধ জার্মানি দল প্রতিবাদ জানিয়ে ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বেরিয়ে যায়।

এদিন জার্মান জাতীয় দলের পক্ষ থেকে টুইট করে লেখা হয়,”১-১ অবস্থায় শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগেই খেলা পরিত্যক্ত হয়। আমাদের জর্ডান টুহুনারিগাকে মাঠে বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হতে হয়েছে। তার প্রতিবাদ জানিয়েই জার্মানি দল মাঠ ছেড়েছে।”

আরও পড়ুন:করোনার প্রকোপ বেড়েই চলেছে অলিম্পিক ভিলেজে, আক্রান্ত আরও দুই

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...