Wednesday, June 24, 2026

ফের উর্ধ্বমুখী দেশের কোভিড গ্রাফ, একলাফে অনেকটাই বাড়ল সংক্রমণ

Date:

Share post:

একধাক্কায় ফের অনেকটাই বাড়ল দেশের কোভিড সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে দৈনিক আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ১৫৭ জন। যা শনিবারের তুলনায় প্রায় সাড়ে সাত শতাংশ বেশি। তবে স্বস্তি দিয়ে মৃত্যুর হার অনেকটাই কম। তবে সংক্রমণের বৃদ্ধিতে চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ।

অন্যদিকে আক্রান্তের তুলনায় সুস্থতার হারও অনেকটাই বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪২ হাজার ৪ জন। ১৮ জুলাই পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১১ লক্ষ ৬ হাজার ৬৫ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১৩ হাজার ৬০৯ জন। তবে গত কয়েকদিন ধরে সংক্রমণের গ্রাফ ওঠানামা করছে।   তবে মৃতের সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১৮ জনের।

করোনার তৃতীয় ঢেউ রুখতে জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচি। টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৪০ কোটি ৪৯ লক্ষ ৩১ হাজার ৭১৫ জন টিকা পেয়েছেন দেশে। বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে একমাত্র টিকাকরণই তৃতীয় ঢেউ রুখতে সক্ষম। কিন্তু টিকাকরণ কর্মসূচি চললেও অনেক জায়গায় টিকার চাহিদার তুলনায় যোগান কম থাকায় দুর্ভোগে পড়ছেন টিকা গ্রাহকরা। অনেকে আবার প্রথম ডোজ পেয়েছেন কিন্তু দ্বিতীয় ডোজ এখনও পাননি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...