Thursday, May 14, 2026

ফ্রান্সেও মান্যতা পেল কোভিশিল্ড, নতুন টিকানীতিতে থাকছে একগুচ্ছ নির্দেশিকা

Date:

Share post:

এবার থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ় পাওয়ার এক সপ্তাহ পরই ফ্রান্সে প্রবেশ করা যাবে। টিকাকরণের নতুন নীতি প্রসঙ্গে একটি বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স। মান্যতা পেয়েছে কোভিশিল্ডও।
নতুন টিকানীতিতে বলা হয়েছে,ফাইজ়ার-বায়োএনটেক, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে দ্বিতীয় ডোজ নেওয়ার পরই ফ্রান্স প্রবেশের ছাড় মিলবে। স্বীকৃতি দেওয়া হয়েছে সেরাম সংস্থার তৈরি কোভিশিল্ডকেও। এর আগে দুটি ডোজ় নেওয়ার পরও ১৪ দিনের ব্যবধান রেখে ফ্রান্সে প্রবেশের অনুমতি মিলত। আবার জনসনের করোনা টিকা নিলে অপেক্ষা করতে হত ২৮ দিন।
ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়মে বলা হয়েছে, ইউরোপের অন্যান্য দেশের বাসিন্দা, যারা এখনও দুটি টিকা নেননি, তাদের ভ্রমণের ২৪ ঘণ্টা আগে করানো করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। আগে ব্রিটেন, স্পেন, পর্তুগাল, সিপরাস, গ্রিস ও নেদারল্যান্ড থেকে এলে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হত। নতুন নিয়মে যাদের দুটি ডোজ়ই নেওয়া হয়ে গিয়েছে, তাদের রিপোর্ট দেখাতে হবে না। তবে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিউনেশিয়া, মোজ়াম্বিক, কিউবা ও ইন্দোনেশিয়াকে লাল তালিকাভুক্ত করেছে ফ্রান্স।তাই এইসমস্ত জায়গায় অতিপ্রয়োজন ছাড়া ঢুকলেও সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
অন্যদিকে, ফ্রান্সেও কোভিশিল্ডের স্বীকৃতি মেলায় এই নিয়ে মোট ১৪টি ইউরোপীয় ইউনিয়ন দেশে ভারতের ভ্যাকসিনকে গ্রহণ করা হল। এর আগে বেলজিয়াম, অস্ট্রিয়া, বুলগেরিয়া, এস্টোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, গ্রিস, হাঙ্গেরি, লাটভিয়া, নেদারল্যান্ড, স্লোভেনিয়া, স্পেন ও সুইডেনে কোভিশিল্ডকে মান্যতা দেওয়া হয়েছিল।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...