Thursday, May 14, 2026

প্রায় ২৬ কোটি টাকার মাদক সমেত STF-এর জালে দুর্গাপুরের মাদক কারবারি

Date:

Share post:

কুখ্যাত মাদক পাচারকারী তাপস রায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। প্রগতি ময়দান থানা এলাকা থেকে প্রায় ২৬ কোটি টাকার মাদক সমেত এসটিএফ গ্রেফতার করে তাকে। তদন্তকারীরা জানিয়েছেন, তাপস দুর্গাপুর-আসানসোলের মাদক কারবারি। দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিল তাপস। বহু মূল্যের মাদক সাধারণত পাচারকারীর গাড়িতে লুকিয়ে পাচার হত।

তাপসের বাইকে একটি বস্তা বাধা ছিল। সেখান থেকে উদ্ধার হয় ৫ কেজি ১৫৭ গ্রাম মাদক। যার বাজার মূল্য প্রায় ২৬ কোটি টাকা। বাইকে এত মাদক পাচারের ঘটনা, কলকাতায় এই প্রথম। তবে দুর্গাপুর থেকে কলকাতায় বাইকে এসে মাদক পাচারের ঘটনা ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের।

আরও পড়ুন-সাইকেলে সাতসকালে সাদা পোশাকে ময়দানে টহল পুলিশ কমিশনারের!

তদন্তকারীদের কাছে তাপসের খবর আগেই ছিল। তবে আধিকারিকরা মনে করছেন, পাচারকারীরা তাদের কাজের ধরন বদলেছে। যাতে পুলিশ কোনওভাবে সন্দেহ না করে, তাই একটা অফিস অথবা সাইড ব্যাগে মাদক ভরে পাচার করার ছক কষছে পাচারকারীরা।

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...