Tuesday, June 23, 2026

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, মৃতের সংখ্যা বেড়ে ২২

Date:

Share post:

প্রবল বৃষ্টিতে তথৈবচ অবস্থা বাণিজ্য নগরী মুম্বইয়ের(Mumbai)। শহরের বেশিরভাগ রাস্তা আপাতত জলের তলায়। রেললাইন ডুবে যাওয়ায় কার্যত বন্ধ যান চলাচল। পাশাপাশি ব্যাপক বৃষ্টির জেরে পৃথক দুটি দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ব্যাপক বৃষ্টির ফলে এদিন সকাল সাড়ে ছটা নাগাদ চেম্বুর(Chembur) এলাকায় পাঁচিল ভেঙে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। একটি গাছ উপড়ে গিয়ে বাড়ির দেয়াল ভেঙে এই ঘটনা ঘটে। ভিকরোলিতে(Vikhroli) আরো একটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। এদিকে বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বইবাসীর সাহায্যে টোল ফ্রি নম্বর টুইট করেছেন রাজ্যের মন্ত্রী তথা শিবসেনা নেতা আদিত্য ঠাকরে(Aditya Thakre)।

জানা গিয়েছে, এদিন পাঁচিল ভাঙার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় দমকল বাহিনী। দমকলকর্মীরা ১০ জনের মৃতদেহ উদ্ধার করেন ধ্বংসস্তূপ থেকে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এনডিআরএফ-এর দল আরও ৭ জনের মৃতদেহ উদ্ধার করে সেখান থেকে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপে আরও অনেকে এখনও আটকে রয়েছেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একইসঙ্গে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আরও পড়ুন:প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, মৃতের সংখ্যা বেড়ে ২২

জানা গিয়েছে, গতরাত ১২টা থেকে ভোর রাত ৩টে পর্যন্ত প্রবল বর্ষণ হয় মুম্বইয়ের বিভিন্ন জায়গায়। আদিত্য ঠাকরে টুইট করে জানান, সান্তাক্রুজে ১৮১ মিলিমিটার, কোলাবায় ১৬৮.৫ মিলিমিটার, মহালক্ষ্মীতে ১৫০ মিলিমিটার, বান্দ্রায় ১৯১ মিলিমিটার, জুহুতে ১৭৭.৫ মিলিমিটার, রাম মন্দিরে ১৫০ মিলিমিটার, মীরা রোডে ১৩৫.৫ মিলিমিটার, দহিসারে ১৯৬.৫ মিলিমিটার এবং ভয়ন্দরে ১২৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...