Wednesday, June 24, 2026

শীর্ষ আদালতের চাপে পড়ে অবশেষে কানোয়ার যাত্রা বাতিল করল যোগী সরকার

Date:

Share post:

কনোয়ার যাত্রা(Kanwar Yatra) নিয়ে সুপ্রিম চাপে পড়ে অবশেষে পিছু হটল উত্তর প্রদেশ সরকার(Uttar Pradesh govt)। এই ধর্মীয় অনুষ্ঠান বিষয়ে আগামী সোমবার পর্যন্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট(Supreme Court)। সেইমতো একাধিক জেলার কানোয়ার কমিটির সঙ্গে সঙ্গে আলোচনা করে আদিত্যনাথ সরকার এবং শনিবার এই যাত্রা বাতিলের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব নবনীত সেহগল।

আরও পড়ুন:আবারও ফুটবল মাঠে বর্ণবিদ্বেষীর অভিযোগ, প্রতিবাদ হিসাবে মাঠ ছাড়লেন জার্মানির ফুটবলাররা

উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নভনীত সেহগল শনিবার এক সরকারি বিবৃতিতে জানান, করোনা পরিস্থিতিতে এবারের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কানোয়ার সংঘ (পুণ্যার্থীদের সংগঠন)। গত বছরও যাত্রা হয়নি। প্রসঙ্গত, দেশজুড়ে করোনা পরিস্থিতির কারণে উত্তরাখণ্ড সরকার কানোয়ার যাত্রা বাতিল করলেও সে পথে হাঁটেনি উত্তর প্রদেশ। আগামী ২৫ জুলাই থেকে উত্তরপ্রদেশে শুরু হওয়ার কথা ছিল কানোয়ার যাত্রা। তবে এই ঘটনায় স্বতঃপ্রনোদিত মামলায় শীর্ষ আদালতে জানানো হয়, ধর্মীয় অনুষ্ঠানের চেয়ে মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাগরিকের স্বাস্থ্য মুখ্য ধর্মসহ অন্য যেকোনো ভাবাবেগ এই মৌলিক অধিকারের কাছে গৌণ। একই সঙ্গে এটাও জানানো হয় আগামী সোমবারের মধ্যে উত্তরপ্রদেশ সরকারকে এই ধর্মীয় যাত্রার বিষয়ে পুনর্বিবেচনা করুক। অন্যথায় আদালত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আদালতের ঝাঁকুনি খেয়ে শনিবারই এই যাত্রা বাতিল করার পথে হাঁটল উত্তরপ্রদেশ সরকার।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...