Saturday, April 4, 2026

জ্বালানির দাম বৃদ্ধির অভিনব প্রতিবাদ, ঘোড়ায় টানল মোটরগাড়ি !

Date:

Share post:

আকাশছোঁয়া জ্বালানির দামের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ দেখল শহরবাসী । রবিবার সকালে রাজপথে ঘোড়ায় টানল মোটরগাড়ি !
পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের লাগামছাড়া দাম বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করেছিল বাংলা সিটিজেন্স ফোরাম । ২৮, ৩৮,১৪, ২৭, ২৯, ৩৬সহ বিভিন্ন ওয়ার্ডের নাগরিকরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
রীতিমতো কোভিডবিধি মেনে মাস্কসহ প্রতিবাদ মিছিল সুকিয়া স্ট্রিট মোড় থেকে রাজাবাজার পর্যন্ত যায় । যাত্রাপথের দুপাশের প্রতিটি বাড়ি থেকে স্বতঃস্ফূর্ত সমর্থন ছিল চোখে পড়ার মতো ।
প্রতিবাদ মিছিলের সর্বাগ্রে ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । ছিলেন সিটিজেন্স ফোরামের ভাস্কর চৌধুরী, শ্যামল দত্ত, সোমনাথ সাহা, বিটু সিং। তৃণমূল যুব কংগ্রেসের জয় মুখোপাধ্যায়, মৃত্যুঞ্জয় পাল, সৌরভ রায়, সমীর ঘোষ প্রমুখ। CTC বাস ইউনিয়নের নেতা অশোক সরকার। ৩৮ ওয়ার্ডের কোঅর্ডিনেটর সাধনা বসু। মাইনরিটি ফোরামের সমীরুদ্দিনসহ বিভিন্ন অংশের নাগরিকরা।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, পেট্রোল ডিজেলের দাম যে জায়গায় পৌঁছেছে তাতে ছোঁওয়া যাচ্ছে না। পেট্রোল সেঞ্চুরি পেরিয়েছে, ডিজেলও সেঞ্চুরির দোরগোড়ায় । তার থেকে ঘোড়ায় গাড়ি টানা অনেক সস্তা! আমাদের দাবি, কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাতে হবে । কেন্দ্রকে নীতি বদল করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যে লড়াই করছে, তার সঙ্গে পুরোপুরি থাকছে বাংলা সিটিজেন্স ফোরাম।

কলকাতায় পেট্রোল, ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে প্রায় ৯০০ টাকা । ক্রমাগত জ্বালানির দাম বাড়ায় প্রভাব পড়ছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে অভিনব প্রতিবাদে সামিল হল বাংলা সিটিজেন্স ফোরাম।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...