Sunday, March 15, 2026

চোটের কারণে প্রথম ম‍্যাচে নামতে পারলেন না সঞ্জু স‍্যামসন, ছিটকে যেতে পারেন সিরিজ থেকেও

Date:

Share post:

রবিবার শ্রীলঙ্কার( srilanka) বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল( india team)। শিখর ধাওয়ানের ( shikhar dhawan) নেতৃত্বে লঙ্কানদের বিরুদ্ধে নামছে যুজবেন্দ্র চ‍্যাহাল, সূর্যকুমার যাদবরা। তবে প্রথমে ম‍্যাচে নামার আগেই ধাক্কা খেল টিম ইন্ডিয়া। চোটের কারণে ম‍্যাচে নামতে পাড়লেন না সঞ্জু স‍্যামসন। সম্ভাবনা যা তাতে সিরিজেও তাকে পাওয়া যাবে কি না প্রশ্ন উঠছে।

লিগামেন্টের চোটের জেরে প্রথম একদিন থেকে ছিটকে গিয়েছেন তারকা এই উইকেটকিপার। জোর সম্ভাবনা ছিল, স্যামসনই উইকেটকিপার হিসেবে নামতেন এই ম্যাচে। কিন্তু সঞ্জুর চোটের জেরে ওয়ানডে অভিষেক ঘটে ইশান কিশান। জন্মদিনেই অভিষেক ঘটল তাঁর। একদিনের ক্রিকেটে অভিষেক ঘটল সূর্যকুমার যাদবেরও। সঞ্জু বাদ যেতে ঈশানকে দলে নেওয়ার সিদ্ধান্ত সহজ হয়ে যায় ভারতের কাছে।

এই নিয়ে বিসিসিআই মিডিয়া টিম জানিয়েছে,”সঞ্জু স্যামসনের হাঁটুর লিগামেন্টে আঘাত এসেছে, যার জেরে এই ম্যাচে নির্বাচনের জন্য ছিলেন না। মেডিকাল টিম ওনার আঘাতের বিষয়ে খেয়াল রাখছে।”

আরও পড়ুন:করোনাকে রুখতে এবার ‘অ্যান্টি সেক্স বেড’-এর ব‍্যবস্থা করল অলিম্পিক্স কর্তৃপক্ষ

 

spot_img

Related articles

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...