Thursday, May 14, 2026

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ: সাইকেলে চড়ে সংসদে তৃণমূল সাংসদরা

Date:

Share post:

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ তৃণমূল (Tmc) সাংসদের। সাইকেলে চেপে এদিন সংসদে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay), ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian), প্রসূন বন্দ্যোপাধ্যায়, (Prasun Benarjee), অর্পিতা ঘোষরা (Arpita Ghosh)। সোমবার সকাল থেকেই দিল্লিতে বৃষ্টি পড়ছে। তার মধ্যেই জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে লেখা জ্যাকেট চাপিয়ে সাইকেলে চড়ে সংসদের উদ্দেশ্যে রওনা দেন তৃণমূল সাংসদরা। পথে ব্যারিকেড থাকায় তাঁদের আটকানো হয়। সেসময় বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) সঙ্গে পুলিশের খানিকক্ষণ বচসাও হয়।

আগেই ঠিক হয়েছিল পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel) অগ্নিমূল্যের প্রতিবাদে এদিন সাইকেলে চেপে সংসদ ভবনে যাবেন তৃণমূল সাংসদরা। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল সাংসদরা সাইকেলে করে সংসদে যাওয়ার পাশাপাশি ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা চাইবেন। টুইট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। তিনি লিখেছেন, “কোভিড ১৯-এর উপর প্রধানমন্ত্রী কিংবা কেন্দ্রের তরফে কনফারেন্স রুমে কোনও চটকদার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখতে চায় না বিরোধী সাংসদরা। সংসদে অধিবেশন শুরু হচ্ছে। সেখানে এসে কথা বলুন”।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...