Thursday, May 14, 2026

‘রবীন্দ্রনাথের মতো দাড়ি হচ্ছে আপনার’, বৈঠকের মাঝে মোদিকে খোঁচা সুদীপের

Date:

Share post:

‘দিনে দিনে দাড়ি খানা রবীন্দ্রনাথের(Rabindranath) মত হয়ে উঠছে।’ গোটা দেশবাসী মোদির দাড়ি নিয়ে এমন চর্চায় ব্যস্ত থাকলেও এবার সরাসরি মোদীকেই সে কথা শুনিয়ে দিলেন তৃণমূল(TMC) সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee)।

সংসদে বাদল অধিবেশনের আগে প্রথা মাফিক রবিবার সর্বদল বৈঠকের আয়োজন করা হয়েছিল সংসদের অ্যানেক্স ভবনে। বৈঠকের পর শুরু হয় চা- চক্র। এখানে মোদির ঠিক উল্টো দিকে বসেছিলেন স্পিকার। এবং তাঁর দু’পাশে ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অধীর চৌধুরী(Adhir Chaudhary)। বাংলার এই দুই নেতার সঙ্গে সৌজন্য বিনিময় করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ঠিক তখনই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের দাড়ির সঙ্গে নরেন্দ্র মোদির দাড়ির মিলের কথা তুলে ধরেন। যদিও তাতে কোনও উত্তর না দিয়ে মৃদু হাসতে দেখা যায় নরেন্দ্র মোদিকে।

আরও পড়ুন:বিরোধীদের প্রবল হট্টগোলের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি লোকসভা

এই চায়ের টেবিলে বেশ হালকা মেজাজে গল্পগুজব করেন নেতা মন্ত্রীরা। যেমন প্রধানমন্ত্রী তোলেন, বাংলার মিষ্টির কথা। তিনি বলেন, বাংলার বিখ্যাত কিছু মিষ্টি রয়েছে তা তিনি জানেন। কিন্তু নোনতা খাবার কি পাওয়া যায় এ বিষয়ে বিশেষ কিছু জানা নেই তাঁর, তবে আগ্রহ রয়েছে। তখনই কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলার জনপ্রিয় আলুর চপ সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। খুব আগ্রহ নিয়েই অধীরের মুখে আলুর চপের কথা মন দিয়ে শোনেন মোদি।

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...