Friday, April 24, 2026

বঙ্গে ভরাডুবি: পর্যালোচনার সঙ্গে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা জোট নিয়েও!

Date:

Share post:

এবারের বিধানসভা ভোটে রাজ্যে অত্যন্ত খারাপ ফল। একটা আসনও পায়নি বামেরা। এই পরিস্থিতিতে আগামী মাসের ৬, ৭, ৮ অগাস্ট সিপিআইএমের (Cpim) কেন্দ্রীয় কমিটির বৈঠক (Central committee meeting)। করোনাকালে ভার্চুয়াল (Virtual) বৈঠক হবে বলে সূত্রের খবর।

এই বৈঠকে বিধানসভা নির্বাচনে ভরাডুবি নিয়ে পর্যালোচনা হতে পারে জানা গিয়েছে। এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের পাশাপাশি আইএসএফের (Isf) সঙ্গে জোট বেঁধে ভোটে লড়েছিল সিপিআইএম তথা বামেরা (Left)। কোনও কাজেই আসেনি কংগ্রেস-আইএসএফের সঙ্গে জোট সংযুক্ত মোর্চা। একসময় বাম দুর্গ হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গে বিধানসভায় (Assembly) বামেদের একজন প্রতিনিধিও নেই। এই নিয়ে ইতিমধ্যেই নিজেদের মধ্যে বৈঠকে বসেন বাম নেতৃত্ব। এই বিষয়ে রাজ্য কমিটির তরফে একটি রিপোর্ট পেশ করা হবে।

আরও পড়ুন:দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব সিধুর কাঁধে দিলেন সোনিয়া

আইএসএফ-এর সঙ্গে বিধানসভা নির্বাচনে জোটে গিয়ে ঘরে-বাইরে বিপুল সমালোচনার মুখে পড়তে হয় বামেদের। বড় দল হিসেবে তার দায় বেশিরভাগটাই এসে পড়ে সিপিআইএম-এর উপর। কারণ ধর্মনিরপেক্ষ যে আদর্শ বামেদের ছিল তা আইএসএফের সঙ্গে জোটে গিয়ে ক্ষুন্ন হয়েছে বলেই মত বেশিরভাগের। দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কেন্দ্রীয় কমিটির বৈঠকেও জোট নিয়ে প্রবল প্রশ্নের মুখে পড়তে হতে পরে সিপিআইএমের বঙ্গ ব্রিগেডকে, মত রাজনৈতিক মহলের। ভবিষ্যতে জোট কিংবা সমঝোতার রাস্তায় আদৌ হাঁটা হবে কি না, তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি, অগাস্ট ও সেপ্টেম্বরে যে সম্মেলনগুলি হওয়ার কথা রয়েছে তা নিয়েও এই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সূত্রের খবর।

 

Related articles

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...

নন্দীগ্রামে জিতবে তৃণমূল: ডায়মন্ড হারবারে নির্বাচনী প্রচার থেকে ঘোষণা অভিষেকের

প্রথম দফার নির্বাচন শেষে কার্যত খুঁজে পাওয়া যাচ্ছিল না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সকাল থেকে বুথে এজেন্ট বসাতে...

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...