Sunday, May 10, 2026

করোনার জের! গেমস ভিলেজে যৌন মিলন ঠেকাতে খেলোয়াড়দের ‘অ্যান্টি সেক্স’ খাট

Date:

Share post:

এইচআইভি -এইডস-এর মতো রোগ প্রতিরোধ করতে একটা অন্য চিন্তা-ভাবনা নিয়ে অলিম্পিক গেমসে শুরু হয়েছিল একটি প্রথা। যেখানে অ্যাথলিটদের গেমস ভিলেজে দেওয়া শুরু হয় কন্ডোম। প্রতি অলিম্পিকেই এই ব্যবস্থা করে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। ক্রীড়াবিদদের দেওয়া হয় কন্ডোম। এবারও সেখান ব্রাত্য নয় কন্ডোম। তবে যৌন মিলন করতে পারবেন না কেউ। এমনটাই শর্ত। আর কারণ? একটাই। এবার HIV বা AIDS নয় করোনার জন্য আনা হয়েছে এই বিধি নিষেধ।

এবার টোকিও অলিম্পিকে শুধু কড়া বিধি নিষেধই নয়। সেক্স (যৌন মিলন) না করতে পারার জন্য এবার আলাদা ধরনের খাট বানানো হয়েছে খেলোয়াড়দের জন্য। আর সেই খাটেই ঘুমাতে দেওয়া হবে তাঁদের।
করোনা আবহে জাপানের টোকিওতে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক। করোনা বিধি মেনে এই আসর সফল করতে চাইছে আয়োজকরা। সমস্ত রকম ব্যবস্থাপনা সেভাবেই করা হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ক্রীড়াবিদরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে গেমস ভিলেজে। তাই এবার করোনার জন্য আরও বেশি সতর্কতা নিয়ে ফেলেছে আয়োজক কমিটি। গেমস ভিলেজে করোনাকালে অ্যাথলিটরা নিজেদের মধ্যে যৌনতায় লিপ্ত হলে করোনার ছড়ানোর আশঙ্কা বেড়ে যেতে পারে। ফলে সেই কার্যকলাপকে আটকাতে এবার গেমস ভিলেজে খেলোয়াড়রদের ঘরে রাখা হয়েছে অ্যান্টি সেক্স খাট।
অবাক হওয়ার মতো বিষয় হলেও এটাই সত্যি। রাখা হয়েছে অ্যান্টি সেক্স খাট। যাতে কোনওভাবেই সেই বিছানায় যৌন মিলন না করতে পারেন খেলোয়াড়রা।
করোনা ভাইরাসের মতো সংক্রমণ ইতিমধ্যেই গেমস ভিলেজে ছড়িয়ে পড়েছে। তবে সেই কারণে অনেক বিধি নিষেধ দেওয়া হয়েছে। একে অপরের সঙ্গে দুরত্ববিধি থেকে শুরু করে মাস্ক পড়ে সারাক্ষণ থাকতে হবে বলে জানানো হয়েছে কমিটির তরফে। একই সঙ্গে এবার যৌন মিলন যাতে না করতে পারেন খেলোয়াড়রা সেই জন্য হাল্কা খাট বানানো হয়েছে। যাতে কোনওভাবেই তাঁরা খাটে যৌন মিলন করতে না পারেন। সেখানে একজনের বেশি ওজন হলেই সেই খাট ভেঙে যেতে পারে। ফলে এবার অ্যান্টি সেক্স খাট নিয়ে এল অলিম্পিক সংস্থা। আমেরিকার অ্যাথলিট পল কেলিমো এই বিষয় নিয়ে টুইট করেছেন।
কার্ডবোর্ড দিয়ে বানানো এই খাটগুলির জিনিস ফের ব্যবহার করা যাবে।
এবার খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা হচ্ছে কন্ডোমগুলি ব্যবহার না করে স্মারক হিসেবে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইচআইভি মোকাবিলায় সতর্কতা বৃদ্ধি করার জন্যও বলা হচ্ছে। করোনার জন্য একাধিক বিধিনিষেধের মধ্যে এ বারের অলিম্পিক্সে নতুন সংযোজন এই ‘অ্যান্টি সেক্স বেড’।

জাপানের সাধারণ মানুষ গণ পিটিশন জমা দিয়েছিলেন সরকারকে। করোনার আবহে টোকিওতে অলিম্পিক আয়োজিত হোক, চাননি তাঁরা। জাপান সরকার ৩৩ পাতার একটি নির্দেশনামা প্রকাশ করে কয়েকদিন আগেই। তাতে আসন্ন অলিপিকে অংশ নেওয়ার জন্য অ্যাথলিটদের কোয়ারান্টাইনে থাকার কোনও প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল। তবে গেমস ভিলেজে প্রবেশ করার আগে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক। সব খেলোয়াড় ও অলিম্পিকের সঙ্গে জড়িত সবাইকে চার দিন অন্তর কোভিড পরীক্ষা করাতে হবে।

Related articles

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...

ISL: “নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে”, বিস্ফোরক অভিযোগ অস্কারের

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে...

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...