Saturday, March 14, 2026

কাশ্মীরে বদলি, সিবিআই তদন্ত: জেলার পুলিশকর্তাদের ‘হুমকি’ শুভেন্দুর

Date:

Share post:

সবদিক থেকে চাপে পড়ে পুলিশ কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি (Bjp) বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। এমনকী, তাঁদের কাশ্মীরে বদলি করে দেওয়ার হুমকি দিতেও কার্যত পিছপা হলেন না। তৃণমূলের (Tmc) হয়ে কাজ করছেন জেলার পুলিশ কর্তারা- এই অভিযোগে পূর্ব মেদিনীপুরের এক সভা থেকে এসপি (Sp) ও ওসিদের (Oc) হুঁশিয়ারি দিলেন বিধানসভার (Assembly) বিরোধী নেতা। জেলার এসপি অমরনাথকে (Amarnath) কাশ্মীরে বদলির হুমকিও দিয়ে বসলেন তিনি।

পূর্ব মেদিনীপুরের ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে সোমবার তমলুকের নিমতৌড়ির এসপি অফিসের সামনে সভা করেন শুভেন্দু। ছিলেন জেলার বাকি বিজেপি বিধায়করাও। সেই সভা মঞ্চ থেকে শুভেন্দু বলেন, “এখানে এসপি হয়ে এসেছেন মিস্টার অমরনাথ। কী করছেন, কাকে ডাকছেন, সব জানি। আমি অনেক পুরনো খেলোয়াড়। শুধু বলে গেলাম, আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার। এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগে ডিউটি করতে হয়”।

এখানেই শেষ নয়, জেলার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নাম ধরে ধরে আক্রমণ করেন শুভেন্দু। এমনকী, সিবিআই তদন্তেরও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, “প্রত্যেকটা ফোন, কল রেকর্ড আমাদের কাছে আছে। আপনাদের হাতে যদি রাজ্যের সরকার থাকে তবে আমাদের কাছেও কেন্দ্রের সরকার আছে। নরেন্দ্র মোদি কাশ্মীরকে সিধে করেছেন।”

জেলার এসপি-র বিরুদ্ধে সরাসরি বিজেপি বিধায়কের এই হুমকি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। এদিকে কেন্দ্রের বিরুদ্ধে স্পাইওয়্যার দিয়ে বিরোধী দলের নেতাদের এমনকী দেশের সাংবাদিকদের ফোন হ্যাক করার অভিযোগ প্রকাশ্যে এসেছে। আর শুভেন্দু অধিকারী প্রকাশ্য সভায় বলছেন এসপি-সহ পুলিশকর্তাদের ফোনে রেকর্ড তাঁর কাছে আছে। এমনকী এজেন্সি দিয়ে তাঁদের বিরুদ্ধে তদন্ত করার কার্যত হুমকি দিচ্ছে তিনি। বারবারই রাজ্যের শাসকদল বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রের তদন্তকারী এজেন্সিকে কাজে লাগানোর অভিযোগ তোলে। এদিন বিজেপির বিধায়কই সেই সুরে হুমকি দিলেন।

আরও পড়ুন- অধিবেশনের ঠিক আগে পেগাসাস রিপোর্ট প্রকাশ্যে আসা কাকতালীয় নয়: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...