Thursday, June 25, 2026

অধিবেশনের ঠিক আগে পেগাসাস রিপোর্ট প্রকাশ্যে আসা কাকতালীয় নয়: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

Date:

Share post:

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে(Pegasus) হাতিয়ার করে দেশবাসীর ফোনে আঁড়ি পাতছে কেন্দ্র। লোকসভার(parliament) বাদল অধিবেশন(monsoon session) শুরুর দিন এই ইস্যুকে হাতিয়ার করে সংসদে সরব হয়ে উঠেছেন বিরোধীরা। চাঞ্চল্যকর যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে দাবি করা হয়েছে, সাংবাদিক, রাজনৈতিক নেতা সহ অনেকের ফোনে আড়ি পেতেছে কেন্দ্র। তবে সংসদ ভবনেই সে অভিযোগ পুরোপুরি খারিজ করে দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব(Ashwini Vaishnav)। একই সঙ্গে এটাও জানিয়ে দিলেন লোকসভা অধিবেশনের ঠিক আগের দিন এমন একটি রিপোর্ট প্রকাশ্যে আসা মোটেই কাকতালীয় বিষয় নয়।

সোমবার সংসদ অধিবেশনে ইজরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ইস্যুতে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘বাদল অধিবেশনের ঠিক আগের দিনই এই রিপোর্ট প্রকাশ পাওয়ার বিষয়টি মোটেই কাকতালীয় নয়।’ পাশাপাশি তিনি এদিন মনে করিয়ে দেন, আগে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও নজরদারির অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে। কিন্তু সুপ্রিম কোর্ট সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছিল। মন্ত্রী আরো বলেন, ‘যে অভিযোগ তোলা হয়েছে তা অত্যন্ত স্পর্শকাতর অভিযোগ। একের পর এক ভয়ঙ্কর অভিযোগ রয়েছে এতে। কিন্তু এই ধরনের অভিযোগের কোনও ভিত্তি নেই।’

আরও পড়ুন:হ্যাক হয়েছিল অভিষেকের ফোন, তালিকায় ছিলেন পিকেও: বিস্ফোরক দাবি ‘দ্য ওয়্যার’-এর

উল্লেখ্য, সম্প্রতি ‘দ্য ওয়ার’-এর তরফে এক প্রতিবেদন প্রকাশ্যে আনা হয়। যেখানে বলা হয়েছে শিল্পপতি, ব্যবসায়ী, সরকারি আমলা, বিজ্ঞানীসহ দেশের প্রায় ৩০০ জনের ফোনে আড়িপাতা হচ্ছে। প্রতিবেদনে আরও জানানো হয় বেশিরভাগ ফোন ট্যাপ করা হয়েছে ২০১৮-১৯ সালের মধ্যে। ২০১৯ সালের লোকসভা ভোট পর্যন্ত এই ফোনে আড়ি পাতা চলছিল। শুধু তাই নয় দুজন কেন্দ্রীয় মন্ত্রীর ফোনে আড়িপাতা হয় বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পরে দিন সংসদে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো সরব হয়ে ওঠেন বিরোধী দলের সাংসদরা।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...