Thursday, June 4, 2026

শিশুকন্যা পাচারে অভিযুক্ত বাঁকুড়ার স্কুলের অধ্যক্ষ, সঙ্গী শিক্ষিকা! ধৃত সাত

Date:

Share post:

শিশু পাচারে অভিযুক্ত স্কুলের অধ্যক্ষ, সঙ্গী শিক্ষিকা! চাঞ্চল্যকর ঘটনা বাঁকুড়ার (Bankura) জওহর নবোদয় বিদ্যালয়ের। গ্রেফতার করা হয়েছে অধ্যক্ষ কমলকুমার রাজোরিয়া (Kamal kumar Raroria), স্কুলের শিক্ষিকা-সহ আরও সাতজনকে। ধৃত শিক্ষিকার নাম সুষমা শর্মা (Sushama Sharma)। তিনিও পাচারচক্রে জড়িত বলে অভিযোগ। আট জনের মধ্যে মোট তিন জন মহিলা। অধ্যক্ষ ও এক শিক্ষিকার বাড়ি থেকে মোট পাঁচটি শিশুকন্যা উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। শিশুদের ভিন্‌ রাজ্যে পাচারের ছক ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। শিশু পাচার কাণ্ডে ধৃতদের মধ্যে অধ্যক্ষ-সহ তিন জনকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে ২ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রে খবর, সাত দিন আগে ন’মাসের একটি শিশুকে নিয়ে আসা হয় দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট মেন গেট এলাকা থেকে। তাকে সুষমার কাছে কমলকুমার বিক্রি করেন বলে অভিযোগ। তদন্তকারীরা জানতে পেরেছেন সুষমা নিঃসন্তান। এ ছাড়া কমলকুমারের বাড়িতেও কয়েকটি শিশু ছিল। সব মিলিয়ে মোট পাঁচ শিশুকে উদ্ধার হয়েছে। মনে করা হচ্ছে, দুর্গাপুরের স্টিল প্ল্যান্ট মেন গেট সংলগ্ন কাদা রোডের নিষিদ্ধপল্লি থেকে শিশুদের মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে এনে পাচার করার পরিকল্পনা ছিল ওই অধ্যক্ষের। কমলকুমার আদতে রাজস্থানের বাসিন্দা। রাজস্থানেও তাঁর শিশু পাচারের পরিকল্পনা ছিল বলে অনুমান। ধৃতদের মধ্যে রয়েছেন এক চায়ের মালিকও। তিনি ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে লিঙ্কম্যান হিসাবে কাজ করতেন বলে অনুমান।
অধ্যক্ষকে গ্রেফতারের দাবিতে স্কুলের সামনে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধও করেন স্থানীয়রা। পরে বাঁকুড়া সদর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষকে বাঁকুড়া সদর থানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...