Thursday, June 25, 2026

‘বিরোধিতা করলেই ফোনে আড়িপাতা হচ্ছে’, শাহের ইস্তফার দাবিতে সরব অধীর

Date:

Share post:

ইজরায়েলি সফটওয়্যার পেগাসাসকে(Pegasus) হাতিয়ার করে দেশবাসীর ফোনে আড়ি পাতছে কেন্দ্র। সোমবার এই ইস্যুতেই উত্তাল হয়ে উঠেছে সংসদ(parliament)। কেন্দ্রের(Central) বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, সাংবাদিক, বিজ্ঞানী, রাজনৈতিক কর্মী সহ দেশের অন্তত ৩০০ জনের ওপর নজরদারি চালানো হয়েছে এই সফটওয়্যার দিয়ে। এই ফোন ট্যাপিং নিয়েই বিকেলের সাংবাদিক বৈঠক করে ফের একবার কেন্দ্রকে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge) ও অধীর চৌধুরী(Adhir Chaudhary)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) পদত্যাগ দাবি করলেন তাঁরা।

সাংবাদিক বৈঠক করে নিন অধীর চৌধুরী বলেন, খোদ প্রধানমন্ত্রী নিজেই কেন্দ্রের স্বরূপ আমাদের সামনে তুলে ধরেছেন। যে সফটওয়্যার দিয়ে দেশের বিশিষ্ট মানুষের ফোনে আড়িপাতা যায় সেই পেগাসাস কেন্দ্র ব্যবহার করে। এটা সরকারি নথি বলছেন। সরকার নিজেই জানিয়েছে, এনএসও-র ওই সফটওয়্যার সরকার অপরাধ ও জঙ্গি কার্যকলাপ রোধে ব্যবহার করে। তবে একই সঙ্গে পেগাসাস সেই সমস্ত লোকের বিরুদ্ধেও ব্যবহার করা হয় যারা মোদীর জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারেন। মোদির বিরুদ্ধে কথা বলতে সাহস করেন।

এদিন অধীর চৌধুরী জানান, এমন গুরুতর অভিযোগ সংসদে যথেষ্ট গুরুত্ব দিয়েই তোলা হবে। আমাদের স্পষ্ট দাবি পেগাসাস ব্যবহার করার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিতে হবে। এবং সরকারের যদি নীতিবোধ থেকে থাকে তাহলে অমিত শাহের এখনই ইস্তফা দেওয়া উচিত। কার কথায় ফোনে আড়িপাতা হচ্ছে সেটাও স্পষ্ট করা উচিত সরকারের। শাহের পদত্যাগের দাবিতে সরব অধীর চৌধুরীর পাশাপাশি এদিন রাজ্যসভার সংসদ মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশের বহু বিশিষ্ট জনের ফোনে আড়িপাতা হচ্ছে। এমনকি কংগ্রেসের রাহুল গান্ধীর ফোনে আড়িপাতা হয়েছে। গোটা ঘটনার তদন্ত হওয়া দরকার। তদন্ত হওয়া দরকার এই ঘটনায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা নিয়েও।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...