Tuesday, March 17, 2026

নতুন তিন দেশের অন্তর্ভুক্তি, আইসিসির ছাতার তলায় ১০৬ দেশ

Date:

Share post:

নতুন তিন দেশকে সদস্যপদ দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সুইজারল্যান্ডে সংস্থাটির ৭৮তম বার্ষিক সভায় রবিবার এই সিদ্ধান্ত আসার পর মঙ্গোলিয়া, তাজিকিস্তান এবং সুইজারল্যান্ড সব বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে।

করোনার কারণে অনলাইনে আয়োজিত সভায় এশিয়া অঞ্চলে মঙ্গোলিয়া এবং তাজিকিস্তানকে ২২ এবং ২৩তম সদস্য হিসেবে স্বাগত জানানো হয়। আর সুইজারল্যান্ড যোগ হয় ইউরোপের ৩৫তম সদস্য হিসেবে।
সব মিলিয়ে আইসিসিতে এখন ১০৬টি সদস্য দেশ যুক্ত হল। সদস্যপদ পাওয়ার পর তিন দেশ আলাদা বিবৃতিতে, আইসিসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
২০০৭ সালে প্রতিষ্ঠা হয়েছিল মঙ্গোলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন। পরে ২০১৮ সালে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদের আওতাভুক্ত হয়। বর্তমানে ১৬টি স্কুলে ক্রিকেট কোচিং চালু রয়েছে। ২০১৯ সালে দেশটির ন্যাশনাল ইয়ুথ গেমসে ক্রিকেটও রাখা হয়েছিল।
শুধু পুরুষদের নয়, মঙ্গোলিয়ায় নারী ক্রিকেটের আগ্রহও অনেক। বর্তমানে স্কুল ক্রিকেট খেলা খেলোয়াড়দের ৩৯ শতাংশই নারী। চলতি বছরের সেপ্টেম্বরে ন্যাশনাল ইয়ুথ গ্রিন গেমস আয়োজনের অপেক্ষায় রয়েছে মঙ্গোলিয়া। সেখানেও ক্রিকেটের অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে।
সুইজারল্যান্ড ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ২০১৪ সালে। বর্তমানে সুইজারল্যান্ডে ৩৩টি ক্রিকেট ক্লাব রয়েছে। যেখানে জুনিয়র ক্রিকেট প্রোগ্রামও সমান তালে চালানো হয়।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...