Sunday, March 15, 2026

আকাশপথে কলকাতায় আসতে গেলে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক, সিদ্ধান্ত নবান্নের

Date:

Share post:

তৃতীয় ঢেউ আসার আগেই বড়সড় পদক্ষেপ নিল নবান্ন। কলকাতা বিমানবন্দরে প্রবেশ করতে গেলে এ বার করোনা টিকার দু’টি ডোজ নেওয়া বাধ্যতামূলক করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। এবার থেকে করোনার দুটি ডোজ নেওয়া থাকলেই মিলবে কলকাতা বিমানবন্দরে নামার ছাড়পত্র। তবে শহরে প্রবেশের ক্ষেত্রে এখনই সেরকম কিছু নিষেধাজ্ঞা জারি হয়নি। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে দেওয়া একটি চিঠিতে এমনই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা। অবিলম্বে এই নির্দেশ কার্যকর করা হবে বলেওই চিঠিতে উল্লেখ করা হয়েছে।

তবে যদি কেউ করোনা ভ্যাকসিনের একটি ডোজ নিয়ে থাকেন, বা ভ্যাকসিনের কোনও ডোজ নাও নিয়ে থাকেন, তাঁদের ক্ষেত্রেও প্রবেশের সুযোগ থাকছে। সেক্ষেত্রে বিমানে সফর করার কমপক্ষে ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে যাত্রীকে। তবে প্রবেশ করা যাবে কলকাতায়। অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে দেওয়া এই চিঠিতে এমনটাই জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব।

আরও পড়ুন- দুর্নীতির বিরুদ্ধে সরব, সৎ IAS অফিসারকে খুনের হুমকি

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...