Tuesday, June 23, 2026

‘পেগ্যাসাস কাণ্ড করেও বাংলায় জিততে পারলেন না’, শাহকে কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

পেগ্যাসাস-কাণ্ড নিয়ে সরাসরি অমিত শাহকে বিঁধলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

‘দ্য ওয়্যার’ সংবাদমাধ্যম প্রকাশ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোটকুশলী প্রশান্ত কিশোরের ফোনে আড়ি পাতা হয়েছিল। ওই খবরের প্রেক্ষিতেই টুইট করে অমিত শাহ-কে তোপ দাগলেন অভিষেক।

টুইটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, ‘পরাজিতদের জন্য দু’মিনিটের নীরবতা। ED, CBI, NIA, IT, নির্বাচন কমিশন ছাড়াও টাকা এবং শক্তি নিয়ে ভোটে নেমেছিল বিজেপি। সঙ্গে ছিল পেগাসাসের চরবৃত্তি। তবুও বাংলার নির্বাচনে মুখরক্ষা করতে পারলেন না অমিত শাহ। দয়া করে আরও বেশি ক্ষমতা নিয়ে ২০২৪ সালে আসবেন।”

‘পেগাসাস’ স্পাইওয়্যার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে রবিবার রাত থেকে। ইজরায়েলের এই স্পাইওয়্যার ব্যবহার করে দেশের নেতা-নেত্রী থেকে শুরু করে সাংবাদিক, মানবাধিকার কর্মীদের ফোনেও আড়িপাতা হয় বলে অভিযোগ।

এই প্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইস্তফা দাবি করেছে বিরোধীদের একাংশ৷ আর ট্যুইট করে অমিত শাহকে কার্যত ‘হাসির খোরাক’ বানালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...