Friday, June 26, 2026

প্রকাশ্যে গরু-উট কুরবানিতে কড়া নিষেধাজ্ঞা জারি করল যোগী সরকার

Date:

Share post:

করোনা পরিস্থিতির(covid situation) জেরে সম্প্রতি উত্তরপ্রদেশে(Uttar Pradesh) বাতিল করা হয়েছে কনোয়ার যাত্রা। হিন্দু সম্প্রদায়ের পবিত্র এই উৎসব বাতিল হওয়ার পর এবার উত্তরপ্রদেশে বকরি ঈদ উপলক্ষে প্রকাশ্যে গরু, উট জবাইয়ের উপর নিষেধাজ্ঞা জারি করল যোগী সরকার(Yogi Sarkar)। সোমবার উত্তরপ্রদেশ সরকারের তরফে জারি করা এই নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে ৫০ জনের উপর কোনওরকম জামায়েত করা যাবে না রাজ্যে।

আগামী ২১ জুলাই বুধবার মুসলিমদের পবিত্র ধর্মীয় উৎসব বকরি ঈদ(Bakri EId)। তার আগেই উত্তর প্রদেশ সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, জনসমক্ষে কোনওরকম পশু কুরবানি করা যাবে না। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে ৫০ জনের বেশি জমায়েতও করা যাবে না কোনও জায়গায়। সরকারি বিধি নিষেধ না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে সম্প্রতি শীর্ষ আদালতের চাপে কানোয়ার যাত্রা বাতিল করতে বাধ্য হয়েছে উত্তরপ্রদেশ সরকার। বিজ্ঞপ্তি পেশ করে সরকার জানিয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ের ঝুঁকির কারণে গত বছরের পর এ বছরও এই অনুষ্ঠান বাতিল করেছে সরকার।

আরও পড়ুন:বিমানে কলকাতায় এলে করোনা টিকার ২ টি ডোজ অথবা RT-PCR নেগেটিভ রিপোর্ট জরুরি

উল্লেখ্য, গত শুক্রবার কানোয়ার যাত্রার অনুমতি দেওয়ার জন্যে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়ে উত্তরপ্রদেশ সরকার। যদিও শেষ বেলায় আদালতের চাপের মুখে পড়ে এই যাত্রা বাতিল করতে বাধ্য হয় যোগী সরকার। কানোয়ার যাত্রা বাতিলের পর এবার মুসলিমদের পবিত্র ধর্মানুষ্ঠান বকরি ঈদ বাতিল করল উত্তরপ্রদেশ সরকার।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...