Sunday, May 3, 2026

রাত পোহলেই শহিদ তর্পণ, একনজরে একুশে ২১ জুলাই কর্মসূচি

Date:

Share post:

রাত পোহালেই তৃণমূলের একুশের ২১ জুলাই কর্মসূচি। এবার ২৮ বছরে পা রাখবে ২১ জুলাই শহিদ তর্পন অনুষ্ঠান। রাজ্যে বিপুল জনদেশ নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এ বছর ২১ জুলাই পালন নিয়ে আগ্রহ তুঙ্গে শাসক দলের। একইসঙ্গে রাজনৈতিক মহলের নজর রয়েছে এই কর্মসূচির দিকে। করোনা মহামারি আবহে আবহে গতবারের মতো এবার ২১ জুলাই সমাবেশ হচ্ছে ভার্চুয়াল। তবে সেই ভার্চুয়াল সমাবেশ ঘিরেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও।

 

*এক নজরে রাজ্যে একুশে ২১ জুলাই পালন কর্মসূচি*

প্রধান বক্তা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেবেন দুপুর ২টো নাগাদ। দুপুর ২টো থেকে মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য লাইভ দেখানো ও শোনানো হবে।

সেখানে হাজির থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সী, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ প্রথম সারির নেতৃবৃন্দ।

রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে সভা হবে একটি কেন্দ্রীয় জায়গায়। সেখানেই মঞ্চ থাকবে৷ বিধায়ক, পঞ্চয়েত সদস্য, কাউন্সিলর-সহ নেতারা থাকবেন। জায়েন্ট স্ক্রিন থাকবে। দুপুর একটা থেকে অল্প কিছু নেতা-কর্মীরা হাজিরায় হবে ভার্চুয়াল সমাবেশ। বিধায়ক বা গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখবেন।

 

ধর্মতলায় ভিক্টরিয়া হাউসের সামনে থাকবে শহিদ তর্পণের ব্যবস্থা। দুপুর ১২টা নাগাদ সেখানে হাজির থাকবেন দলের প্রথম সারির নেতারা। ২১ জুলাই উদ্যানে থাকবেন প্রথম সারির নেতারা। কোভিড বিধি মেনেই সব ব্যবস্থা থাকতে বলা হয়েছে।

কলকাতার শ্যামবাজার, গিরিশ পার্ক, লেকটাউন, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, চেতলা, টালিগঞ্জ, হাজরা-সহ একাধিক জায়গায় থাকছে জায়ান্ট স্ক্রিন।

 

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...
বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 294
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে