Saturday, May 16, 2026

শুধু অক্সিজেন নয়, কম ছিল সত্য-সংবেদনশীলতা: কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের অভাব ছিল। কিন্তু সেই অভাবে কারও কোনও মৃত্যুর খবর কেন্দ্রের কাছে নেই। মঙ্গলবার রাজ্যসভায় কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপলের প্রশ্নের উত্তরে একথা জানান কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার। এমনকি তিনি এও জানান, কোনও রাজ্য থেকেই অক্সিজেনের অভাবে কোনও মৃত্যুর খবর কেন্দ্রের কাছে আসেনি। কেন্দ্রের এই দাবিকে কটাক্ষ করে একটি টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। টুইটে তিনি বলেন, “শুধুমাত্র অক্সিজেনের যোগান কম ছিল না। সংবেদনশীলতা এবং সত্যের গুরুতর অভাব তখনও ছিল, আজও আছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ে দিল্লি উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছ। কিন্তু আজ রাজ্যসভায় ভারতী প্রবীণ পাওয়ারের দাবি করেন, “অতিমারিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মৃত্যুর পরিসংখ্যান-সহ যাবতীয় তথ্য কেন্দ্রের কাছে রয়েছে। তবে অক্সিজেনের অভাবে কোনও মৃত্যুর কথা কেউই জানায়নি।”   তবে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে, দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের চাহিদা বিপুল বেড়ে গিয়েছিল।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...