Thursday, March 19, 2026

বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন সন্দেশ ঝিঙ্গান, বর্ষসেরা মহিলা ফুটবলার বালা দেবী

Date:

Share post:

জন্মদিনের দিন সেরা পুরস্কার পেলেন সন্দেশ ঝিঙ্গান( sandesh jhingan)। এআইএফএফ( aiff) এর বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে নির্বাচিত হলেন এটিকে মোহনবাগানের ( atk mohunbagan)এই তারকা ডিফেন্ডার। বুধবার প্রকাশিত হল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্ষসেরার পুরষ্কার। সেখানে সবাইকে পিছনে ফেলে বর্ষসেরার পুরস্কার পেলেন তিনি। এবং বলা বাহুল্য, জন্মদিনের দিনেই এমন বিশেষ কৃতিত্ব পেলেন সন্দেশ।

এদিকে বর্ষসেরা পুরুষ উঠতি ফুটবলার হিসাবে নির্বাচিত হয়েছেন তরুণ মিডফিল্ডার সুরেশ সিং ওয়াংঝাম। বেঙ্গালুরু এফসির হয়ে গত আইএসএলে দারুণ প‍ারফরম‍্যান্স করেন তিনি। এরপরই ভারতীয় দলে সুযোগ এসে যায় সুরেশের কাছে। সদ্য বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বেও দারুণ পারফর্ম করেন তিনি। এদিকে বর্ষসেরা মহিলা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন ৩১ বছরের তারকা ফরোয়ার্ড বালা দেবী। বর্তমানে স্কটল্যান্ডে রেঞ্জার্স দলের হয়ে খেলছেন তিনি। বর্ষসেরা উঠতি মহিলা ফুটবলার হিসেবে ঘোষিত হয়েছেন ১৯ বছরের তরুণী মনীষা, যিনি গত মহিলা লিগে গোকুলাম কেরালাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রেখেছিলেন।

আরও পড়ুন:ম‍্যাচ সেরার পুরস্কার হাতে দ্রাবিড়ের প্রশংসায় চ‍্যাহার

 

spot_img

Related articles

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...