Thursday, March 19, 2026

করোনা আবহে আরেকটি নিরানন্দের ঈদ; নামাজ শেষে করোনা মুক্তির প্রার্থনা

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

অতিমারির প্রকোপের মধ্যে আরও একটি কোরবানির ঈদ উদযাপন করছেন মুসলিমরা।

তবে ঈদের যে আনন্দ, তা খুব একটা নেই। করোনা নিয়ে মানুষের মধ্যে দুশ্চিন্তা আর অনিশ্চয়তা খুশির ঈদকে অনেকটাই ম্লান করে দিয়েছে।

দু’শ্চিন্তা আর অনিশ্চয়তা নিয়ে মসজিদে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসলিমরা। ঈদের দুই রাকাত নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে দুই হাত তুলে মহামারি করোনা থেকে মুক্তির আবেদন জানিয়েছেন তারা।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়।

নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তি এবং অসুস্থদের সুস্থতার জন্য প্রার্থনা করা হয়।

তবে এবার ও নামাজ শেষে কোলাকুলি তো দূরের কথা নামাজ শেষে একজন আরেকজনের সঙ্গে কুশল বিনিময় করছেন সে দৃশ্যও খুব কম দেখা গিয়েছে।

অনেকে কোনওরকমে দুই রাকাত নামাজ পড়েই জায়নামাজ গুটিয়ে চলে গিয়েছেন। তারা নামাজ শেষে মোনাজাত করেনি এবং খুৎবা শোনেননি।

নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে ইমাম মহামারি করোনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন।

সেইসঙ্গে করোনায় আক্রান্ত হয়ে য়ারা আইসিইউতে আছেন, হাসপাতালে ভর্তি আছেন তাদের সুস্থতার জন্য দোওয়া করা হয়েছে।

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...