Thursday, May 14, 2026

১৬ আগস্ট “খেলা হবে দিবস”, একুশের মঞ্চ থেকে ঘোষণা মমতার

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রচারে অন্যতম ট্যাগ লাইন ছিলো “খেলা হবে”! যা আট থেকে আশি, সকলের মুখে মুখে এখনও ঘোরে। এবার লক্ষ্য চব্বিশ। লক্ষ্য দিল্লি দখল। এদিন একুশে জুলাই এর সমাবেশ থেকে তেমনটাই বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ খেলা এখনো শেষ হয়নি। দিল্লি থেকে বিজেপিকে না সরানো পর্যন্ত এই খেলা যে চলবে, একুশের ভার্চুয়াল মঞ্চ থেকে তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি ঘোষণা করলেন, আগামী ১৬ অগাস্ট উদযাপিত হবে “খেলা হবে দিবস”। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন রাজ্য সরকারের উদ্যোগে “খেলা হবে” দিবস পালিত হবে। তবে কোন দিন পালিত হবে সেটা তিনি স্পষ্ট করেননি। এ দিন একুশে জুলাই-এর মঞ্চ থেকে বিশেষ দিনটি জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী।

একুশে বাংলায় ভোটে ”খেলা হবে’ স্লোগান দিয়েছিল তৃণমূল। সেই খেলায় বিশাল জয় হয়েছে নেত্রী তথা দলের। এবার চব্বিশের লক্ষ্য বেঁধে দিলেন তিনি। তাঁর কথায়, ”খেলা হবে। খেলা একটা হয়েছে। ৫ মে যার রেজাল্ট আপনারা দেখতে পেয়েছেন। খেলা আবার হবে। যত দিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। খেলা হবে বুথে বুথে। সমস্ত জায়গায় খেলা হবে।”

এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”পশ্চিমবঙ্গে খেলা হবে দিবস আমরা পালন করব। ১৬ অগাস্ট পালিত হবে। ওই দিন আমরা যে যেখানে পারব কিছু ফুটবল দেব। যারা এই সব নিয়ে খেলাধুলো করবে। খেলা ছাড়া জীবন গড়ে ওঠে না। খেলা সুস্থ, সভ্য, মানবিক সংস্কৃতির প্রতীক। আজ আমাদের দেশের স্বাধীনতা বিপদে।”

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...