Sunday, March 15, 2026

চার বছর পর একুশের শহিদ দিবসে ফের মমতার মঞ্চে মুকুল

Date:

Share post:

ফের তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে দেখা গেলো একদা দলের “সেকেন্ড ইন কম্যান্ড” ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মুকুল রায়কে। মাঝে চার বছরের একটা দূরত্ব। এর আগে ২০১৭ সালে ধর্মতলায় একুশের শহিদ দিবসের সমাবেশে শেষবার দেখা গিয়েছিল মুকুল রায়কে। যদিও সে বার বক্তৃতা করার সুযোগ পাননি তিনি। কারণ, ওই সময় দল ও দলনেত্রীর সঙ্গে “দূরত্ব” তৈরি হয়ে গিয়েছিল। এবং ওই বছরই পুজোর ঠিক পর তৃণমূলের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন মুকুল।

প্রায় সাড়ে তিন বছর বিজেপির সঙ্গে ঘর করার পর মোহভঙ্গ। বিজেপির টিকিটে ভোটে দাঁড়ানো এবং প্রথমবার জনগণ দ্বারা নির্বাচিত বিধায়ক মুকুল রায় শুভেন্দু অধিকারীর দাপটে গেরুয়া শিবিরে কার্যত কোণঠাসা ছিলেন।

এরপর গত ১১ জুন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের হাত ধরেই “ঘর ওপায়সী” হয় মুকুলের। সঙ্গে নিয়ে এসেছেন তাঁর পুত্র তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশুকেও। শাসকদলের সৌজন্যে বিধানসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যানও হয়েছেন। তবে খাতায়কলমে এখনও তিনি কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের “বিজেপি বিধায়ক”। কিন্তু এক সময়কার ছায়াসঙ্গী মুকুল রায়কে পাশে নিয়েই এদিন ফের দলের সবচেয়ে বড় কর্মসূচি সারলেন মমতা।

আরও পড়ুন- শুভেন্দুর প্রাক্তন দেহরক্ষীর রহস্য মৃত্যু তদন্তে এবার একসঙ্গে তলব ৮ পুলিশ কর্মীকে

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...