Thursday, June 4, 2026

ভোট-হিংসা: কমিশনের রিপোর্টের বিরুদ্ধে আজ হাইকোর্টে সওয়াল করবে রাজ্য

Date:

Share post:

তথাকথিত ভোট-হিংসা নিয়ে হাইকোর্টে দাখিল করা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে বৃহস্পতিবার বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি। সূত্রের খবর, আজ কমিশনের ওই রিপোর্টে পেশ করা তথ্যের বিরুদ্ধে সওয়াল করবে রাজ্য৷

ওদিকে, তৃণমূলের তরফে ইতিমধ্যেই দাবি করা হয়েছে, মানবাধিকার কমিশন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট দিয়েছে৷ রাজ্য প্রশাসন কমিশনের রিপোর্টে উল্লেখ করা প্রতিটি ঘটনার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট থানার কাছে।

নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবারের শুনানিতে কমিশনের রিপোর্টের বিরুদ্ধে তথ্যভিত্তিক সওয়াল করবে৷ রাজ্যের তরফে হাইকোর্টে বলা হবে, রাজ্য মানবাধিকার কমিশনে কোনও অভিযোগ জমা পড়েনি, অথচ রাজ্য কমিশনকে টপকে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগ জমা পড়ার বিষয়টি সন্দেহজনক। কেন্দ্রের শাসক দলের পরিকল্পনা অনুসারেই এই কাজ হয়েছে৷ রাজ্যের সওয়ালে বলা হতে পারে, সিপিএম এবং কংগ্রেসের তরফেও তো অভিযোগ হয়েছে, কিন্তু এই অভিযোগকারীদের সঙ্গে কমিশনের টিম দেখাই করেনি৷ কমিশনের দল ঘুরেছে বিজেপির নেতা- কর্মীদের সঙ্গে, তারা যেখানে নিয়ে গিয়েছে, সেখানেই গিয়েছে৷ রাজ্যের তরফে এই তথ্য তুলে ধরা হবে আদালতে।

আদালতে রাজ্য জানাবে, ৫ মে-র আগে ঘটনাগুলি ঘটেছে, ওই সময়ে রাজ্য প্রশাসন ছিলো নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে৷ মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণের পর কোনও ঘটনাই ঘটেনি। রাজ্যের সওয়ালে তুলে ধরা হবে কমিশনের দেওয়া রিপোর্টে ভুল তালিকা।

আরও পড়ুন- কেন্দ্রের স্বৈরাচারী শাসক হটানোর ডাক: একুশের সভা সেরে রাতেই দিল্লি গেলেন অভিষেক

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...