Saturday, May 16, 2026

করোনা আক্রান্ত স্বামীর শুক্রাণু চান স্ত্রী , সম্মতি আদালতের

Date:

Share post:

স্বামী করোনা আক্রান্ত। আশঙ্কাজনক অবস্থায় লাইফ সাপোর্টে সিস্টেমে রাখা হয়েছে তাকে। কিন্তু স্ত্রী চান সন্তান ধারণ করতে। আর তাই জীবনদায়ী সিস্টেমে থাকা স্বামীর শুক্রাণু চান (Sperm of a Corona patient) তিনি। সম্মতি দিল আদালত। সংগ্রহ করল হাসপাতাল।

গুজরাট হাইকোর্টে (gujrat highcourt)স্বামীর শুক্রাণু সংগ্রহ করতে চেয়ে আবেদন করেছিলেন স্ত্রী। সেই আবেদনে সাড়া দেয় আদালত। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, মঙ্গলবার বিকেলের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে। আদালতের নির্দেশ মেনে গত মঙ্গলবার বিকেলেই প্রক্রিয়া সম্পন্ন করে ফেলল হাসপাতাল। এ বার আইভিএফ পদ্ধতিতে হাসপাতালে ভর্তি ব্যক্তির স্ত্রী সন্তান ধারণ করতে পারবেন।

ওই হাসপাতালের জোনাল ডিরেক্টর অনিল নাম্বিয়ার জানিয়েছেন, মঙ্গলবার রাতেই সফলভাবে শুক্রাণু সংগ্রহ করেছে হাসপাতাল। হাসপাতালের তরফ থেকে বলা হয়েছে, এই বিষয়ে রোগীর পরিবারের লোকেরা আগে থেকেই আবেদন করেছিলেন। কিন্তু গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে আক্রান্তের অনুমতি অত্যন্ত প্রয়োজনীয়। কারণ তিনি লাইফ সাপোর্টে সিস্টেমে রয়েছেন। নিজের অনুমতি দেওয়ার মতো ক্ষমতা নেই । সে ক্ষেত্রে শেষ ও একমাত্র ভরসা আদালত। আদালত নির্দেশ দেওয়ার পরেই দ্রুত প্রক্রিয়া শেষ করা হয়েছে। স্বামীর শুক্রাণু স্ত্রী পেয়েছেন।

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...