Thursday, June 25, 2026

অলিম্পিক্সে ব্রাজিলকে সোনা এনে দিতে মরিয়া অ‍্যালভেস

Date:

Share post:

কোপা আমেরিকায়( copa America) সুযোগ না পেলেও ব্রাজিলের ( brazil) জার্সিতে টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics ) খেলার সুযোগ এসেছে ব্রাজিলের তারকা ফুটবলার ড‍্যানি অ‍্যালভেসের ( Dani alves)কাছে। আর সেই সুযোগকেই কাজে লাগাতে মরিয়া তিনি। শুধু তাই নয়, অ‍্যালভেস চাইছেন অলিম্পিক্সে দেশকে সোনা এনে দিয়ে আসন্ন বিশ্বকাপে দলে জায়গা পাকা করতে।

এদিন এক সাক্ষাৎকারে অ‍্যালভেস বলেন,” সত্যি বলতে গেলে, বিশ্বকাপই আমার প্রধান লক্ষ্য। অবাক হয়েছিলাম যখন অলিম্পিকের জন্য ডাক পেয়েছিলাম, কিন্তু পিএসজি ছাড়ার পর থেকে, আমি নিজেকে কথা দিয়েছিলাম যে আমি বিশ্বকাপ খেলার জন্য সব কিছু দেব। আমি যদি বিশ্বকাপে না যেতে পারি তখন আমি নিজেকে বলতে পারব যে চেষ্টার অভাবের জন্য তা হয়নি। যদি আমি না হয়ে অন্য কেউ যোগ্য হয়, আমি সেলেকাওদের সব থেকে বড় সমর্থক হব। কিন্তু আমি বিশ্বকাপ নিয়ে ভেবে চলেছি এবং নিজেকে সমর্পিত করেছি স্বপ্নপূরণের জন্য।”

টোকিও অলিম্পিক্সে জার্মানির বিরুদ্ধে ম‍্যাচ দিয়ে অভিযান শুরু করবে ব্রাজিল। প্রথম ম‍্যাচে জার্মানিকে মাত দিতে যে প্রস্তুত সেলেকাওরা, তা জানাতে ভুললেন না অ‍্যালভেস।

আরও পড়ুন:অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের হয়ে থাকবে ২৮ জন সদস‍্য

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...