Saturday, May 23, 2026

১৬ অগাস্ট ‘খেলা হবে’ দিবস কেন? ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

‘খেলা হবে’ দিবস পালনের কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। কেন সেটা ১৬ অগাস্ট? বৃহস্পতিবার, নবান্নে (Nabanna) সাংবাদিকদের তার ব্যাখ্যা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আগে এটা পালন করত কলকাতায় ময়দানে। এখন পালিত হয় না। ১৬ অগাস্ট ১৫ অগাস্টের পরের দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। মানুষের অধিকার যাতে অধিকার অক্ষুন্ন থাকে, তাই পালন করা হবে”।

‘খেলা হবে’ দিবসের কর্মসূচিও ঘোষণা করে দেন মমতা। ওই দিন রাজ্যের বিভিন্ন ক্লাবকে ১ লক্ষ ‘জয়ী’ (Joyee) ফুটবল বিতরণ করা হবে। মুখ্যমন্ত্রী জানান এ ক্ষেত্রে বাদ যাবে না গ্রামগঞ্জের ক্লাবও। ৫০ হাজার বল তৈরি হয়ে গিয়েছে। “ঘরের মা-বোনেরা ‘জয়ী’ বল তৈরি করেন। খেলা দিবসে ১ লক্ষ বল গ্রামে-গঞ্জ ও শহরে দেব। আগামী দিনে খেলা হবে।”

খেলা সভ্যতা-সংস্কৃতির অঙ্গ। এটা নিয়ে যাঁরা অন্য মানে করেন তাঁরা খেলার মানেটাই বোঝেন না বলে মত মুখ্যমন্ত্রীর। তিনি জানান, ‘খেলা হবে’ এখন এটা ভারতের বড় স্লোগানে দাঁড়িয়ে গিয়েছে। তাই নির্দিষ্ট দিন স্থির করে দেওয়া হয়েছে। ‘কন্যাশ্রী’র মতো ‘খেলা দিবস’ হবে।

‘খেলা হবে’ স্লোগান বাংলার নির্বাচনের আগে রাজ্যে ছড়িয়ে পড়লেও, নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর তা বাংলার সীমানা পেরিয়ে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে। সেই কারণেই তৃণমূল নেত্রী এবার এর জন্য নির্দিষ্ট দিন স্থির করে দিচ্ছেন।

আরও পড়ুন:প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের রেজাল্ট, ৪৯৯ পেয়ে প্রথম স্থানে জেলার ছাত্রী

 

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...