Monday, April 27, 2026

অলিম্পিক্সের প্রথম ম‍্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হারল আর্জেন্তিনা

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সের ( Tokyo Olympics) প্রথম ম্যাচেই হার আর্জেন্তিনার( Argentina )। বৃহস্পতিবার তারা ২-০ গোলে হারল অস্ট্রেলিয়ার ( Australia )কাছে।

বৃহস্পতিবার একেবারেই একঝাঁক তরুণ ফুটবলারদের নিয়ে মাঠে নেমে আর্জেন্তিনা। কোপা আমেরিকায় খেলা কোন ফুটবলারই ছিল না এই দলে। ম‍্যাচে এদিন শুরু থেকে আক্রমণ চালায় অস্ট্রেলিয়া। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। গোল করেন লাচলান ওয়েলস। এরপর আক্রমণে ঝাপায় দু’দল। কিন্তু প্রথমার্ধে ১-০ এগিয়ে থাকে অস্ট্রেলিয়া। এদিকে প্রথমার্ধ শেষ হওয়ার করেক মিনিট আগে বাজে ফাউল করার কারণে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আর্জেন্তিনার ফ্রান্সিসকো ওর্তেগাকে।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে ১০ জনে শুরু করে আর্জেন্তাইনরা। আক্রমনে ঝাপায় দু’দল। কিন্তু কাজের কাজ করতে ব‍্যর্থ হয় আর্জেন্তিনা। খেলা শেষের কয়েক মিনিট আগে গোল করে অস্ট্রেলিয়ার হয়ে জয় নিশ্চিত করেন মার্কো টিলিয়ো।

আরও পড়ুন:অলিম্পিক্সে দুরন্ত জয় দিয়ে অভিযান শুরু ব্রাজিল, ৪-২ গোলে উড়িয়ে দিল জার্মানিকে

 

Related articles

২৫ বার ডোপ পরীক্ষা! সমালোচকদের জবাব দিয়ে বিশ্ব রেকর্ড কেনিয়ার অ্যাথলিটের

লন্ডন ম্যারাথনে নয়া রেকর্ড গড়লেন কেনিয়ার দৌড়বিদ সেবাস্তিয়ান সাওয়ে (Sebastian Sawe)। লন্ডন ম্যারাথন শেষ করলেন ১ ঘণ্টা ৫৯...

জানি কারা যুক্ত, ৪ তারিখের পরে হিসেব হবে: মিতালির উপর হামলার প্রতিবাদে হুঙ্কার অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় যাওয়ার পথেই তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। সোমবার, শেষদিনের প্রচারে আরামবাগের...

”টাকা দিতে এসেছে অসমের বিজেপি নেতা”, ধনিয়াখালির সভা থেকে কটাক্ষ অভিষেকের

'আমি খবর পেয়েছি ধনিয়াখালির বিভিন্ন জায়গায় টাকা বিলি করা হচ্ছে। অসীমা দি বলেছেন টাকা নেবেন না, কিন্তু আমি...

রূপাঞ্জনাকে ধর্ষণের হুমকি! স্যোশাল মিডিয়া লাইভে বিজেপিকে একহাত নিলেন টলিউড অভিনেত্রী

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগদানের পর থেকেই সমাজমাধ্যমে কুরুচিকর আক্রমণের শিকার হচ্ছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।...