Tuesday, June 2, 2026

টেলি অভিনেত্রীকে লাগাতার ধর্ষণের হুমকি! গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

টেলি অভিনেত্রীকে লাগাতার ধর্ষণের হুমকির ঘটনায় গ্রেফতার এক যুবক। লালবাজার সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ঐশিক মজুমদার। বেলঘরিয়া থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে ৩০ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ জানিয়েছে, ওই অভিনেত্রী বাংলা সিরিয়ালে অভিনয় করেন। দিনের পর দিন সোশ্যাল অ্যাকাউন্টে উত্যক্ত করার সঙ্গে সঙ্গে ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছিল। তাঁকে বার বার হুমকি দেওয়া হয়। এমনকী, একটি অশ্লীল ছবিতে অভিনেত্রীর মুখ বসিয়ে তা তাঁকে পাঠানো হয়। শুধু তাই নয়, তাঁর ছবি বিকৃত করে পর্নসাইটে পোস্ট করার মতো চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন ওই অভিনেত্রী। দ্বারস্থ হয়েছিলেন লালবাজারের। পুলিশ তদন্ত করে জানতে পারে সেটি ঐশিক নামে ওই যুবকের কীর্তি। অভিযুক্তের বাড়ি থেকে ল্যাপটপ, রাউটার-‌সহ বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ।

আরও পড়ুন- বিরাটিতে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্তের সঙ্গে এক ফ্রেমে শুভেন্দু-অর্জুন

 

 

Related articles

তারকেশ্বর মন্দির পরিদর্শনের করে আজ বিকেলে দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর 

সল্টলেকে বিজেপির দফতরে 'জনতার দরবার' কর্মসূচিতে মানুষের অভাব অভিযোগের কথা শোনার পর সোমবার দুপুরে হুগলির তারকেশ্বর মন্দিরে যাবেন...

‘আটক’ কালনার প্রাক্তন বিধায়ক! দেবপ্রসাদের বাড়িতে তল্লাশি অভিযান জারি 

দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার করা হয়েছিল কালনার প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ ব্লক সভাপতি প্রণব রায়কে,এবার তাঁকে নিয়েই দেবপ্রসাদ বাগের...

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...