Saturday, May 16, 2026

শীতলকুচিকাণ্ডে ফের ভবানী ভবনে তলব কোচবিহারের প্রাক্তন এসপি দেবাশিস ধরকে

Date:

Share post:

শীতলকুচিকাণ্ডে ফের ভবানী ভবনে তলব করা হল কোচবিহারের (Coochbehar) প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধরকে (Dabashish Dhar)। ঘটনার দিন সম্পর্কে তার কাছে বিস্তারিত জানতে চাওয়া হবে এই বলে সূত্রের খবর। কেন গুলি চলেছিল, কী হয়েছিল, গুলি কীভাবে ঘরের ভিতরে ব্ল্যাকবোর্ডে লাগে, কোথা থেকে গুলি চালানো হয়- এসবই জানতে চাওয়া হবে বলে সিআইডি (Cid) সূত্রে খবর।

তিনি কার কাছ থেকে গোলমালের খবর পান, কাদের সে কথা জানিয়েছিলেন, কোন নির্দেশ দেওয়া হয়েছিল কিনা, নির্দেশ দেওয়া হলে তা কোথা থেকে এসেছিল, তিনি কী ব্যবস্থা নিয়েছিলেন – দেবাশিস ধরের কাছে সেসব বিষয়ও জানতে চাওয়া হবে বলে সিআইডি সূত্রে খবর।

এর আগে ডিআইজি (Dig) জলপাইগুড়ি (Jalpaiguri) রেঞ্জ ই আনাপ্পাকে (E Anappa) শীতলকুচিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করে সিআইডি (Cid)। মঙ্গলবার, জলপাইগুড়িতে যায় সিআইডি টিম। ঘটনার দিন ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ গিয়েছিলেন শীতলকুচির ঘটনাস্থলে। সেই বিষয়ই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।

১০ এপ্রিল ভোটগ্রহণ চলার সময় শীতলকুচি (Shitalkuchi) ১২৬ নম্বর বুথে গুলি চলে। তারপর ঘটনাস্থলে যান ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ ই আনাপ্পা। সিআইডি সূত্রে খবর, ঘটনার দিন তাঁর কী ভূমিকা ছিল, তিনি গিয়ে কী দেখেছিলেন, কী পদক্ষেপ করেছিলেন, কাদের ঘটনার কথা জানান, কোন কোন অফিসারের সঙ্গে কথা হয়েছিল, ঘটনার পর কী অ্যাকশন নিয়েছিলেন ইত্যাদি প্রশ্ন করা হয়। প্রায় ৫ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। এর আগেও তৎকালীন কোচবিহারে এসপি দেবাশিস ধরকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করা হয়।

আরও পড়ুন:জঙ্গি মোকাবিলায় তৈরি অস্ত্র মোদি ব্যবহার করেছেন দেশবাসীর বিরুদ্ধে: পেগাসাস ইস্যুতে রাহুল

 

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...