Thursday, June 25, 2026

টিকাকরণে দেশের মধ্যে শীর্ষে কলকাতা, টিকা পেয়েছেন ৫০ শতাংশের বেশি মানুষ

Date:

Share post:

করোনার(covid) বিরুদ্ধে লড়াইয়ে অন্যতম অস্ত্র টিকাকরণ(vaccination)। আর সেই যুদ্ধে নেমে দেশকে পথ দেখাচ্ছে শহর কলকাতা। সম্প্রতি কেন্দ্রের কোউইন অ্যাপের(Cowin app) তরফে যে তথ্য প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে দেশের বড় শহর গুলির মধ্যে মাত্র পাঁচটি শহরে ৫০ শতাংশেরও বেশি মানুষ অন্তত একটি ডোজের টিকা পেয়ে গিয়েছেন। আর এই ৫ শহরের তালিকায় সর্বাগ্রে নাম উঠে এসেছে কলকাতার। কলকাতার(Kolkata) পরে যথাক্রমে রয়েছে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই এবং মুম্বই।

আরও পড়ুন:শান্তনুর সাসপেনশনের পর সংসদে এবার ‘অলআউট অ্যাটাক’-এর পথে হাঁটছে তৃণমূল

কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণের জেরে বারবার বাধার মুখে পড়েও টিকাকরণে রাজ্যে গতি এনেছে তৃণমূল সরকার। টিকার আকাল সত্বেও দেশের বেশিরভাগ মানুষ অন্তত একটি ডোজ টিকা পেয়ে গিয়েছেন। এহেন পরিস্থিতির মাঝেই এবার টিকাকরণের কলকাতার সাফল্য উঠে এলো খোদ কেন্দ্রের কোউইন অ্যাপের তথ্যের ভিত্তিতে।  যেখানে দেখা যাচ্ছে, শহর কলকাতায় করোনার অন্তত একটি ডোজের টিকা পেয়ে গিয়েছেন ৬১.৮ শতাংশ মানুষ। ২টি ডোজ সম্পন্ন হয়েছে ২১ শতাংশের। তালিকায় কলকাতার ঠিক পরেই রয়েছে ব্যাঙ্গালোর। এই শহরে বসবাসকারী ৫৭.৮ শতাংশ মানুষ করোনার একটি করে ডোজের টিকা পেয়ে গিয়েছেন। দুটি ডোজ পেয়েছেন ১৪ শতাংশ।

সৌজন্যে ‘ইন্ডিয়া টুডে’

পিছিয়ে নেই হায়দারাবাদ। এই শহরে ৫৩.৭ শতাংশ মানুষ করোনার একটি করে ডোজের টিকা পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ১৩.৪ শতাংশ। চতুর্থ স্থানে থাকা চেন্নাইয়ে করোনার প্রথম ডোজের টিকা পেয়ে গিয়েছেন ৫১.৬ শতাংশ। এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৭.৯ শতাংশ। ৫০ শতাংশের বেশি টিকাকরণে তালিকায় সর্বশেষ স্থানে হয়েছে মুম্বই। এই শহরে প্রথম ডোজের টিকা পেয়েছেন ৫১.১ শতাংশ। দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ১১.১ শতাংশ।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...