Thursday, May 14, 2026

টোকিও অলিম্পিক্সে টেবিল টেনিসে প্রথম পর্বে পিছিয়ে থেকেও দুরন্ত জয় বঙ্গতনয়া সুতীর্থার

Date:

Share post:

একেই বলে হার না মানা মানসিকতা। একেই বলে দুরন্ত ক‍্যামব‍্যাক। শনিবার টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics ) টেবিল টেনিসে প্রথম পর্বে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকেও  দুরন্ত জয় পেলন বঙ্গতনয়া সুতীর্থা মুখোপাধ‍্যায়( Sutirtha Mukherjee)। প্রথম পর্বে তিনি হারালেন সুইডেনের লিন্ডা বার্গস্ট্রোমকে। ম‍্যাচের ফলাফল ১১, ১১-৯, ১১-১৩, ৯-১১, ১১-৩, ১১-৯, ১১-৫। এই জয়ের ফলে টোকিও অলিম্পিক্সের টেবিল টেনিসে দ্বিতীয় পর্বে পৌঁছে গেলেন সুতীর্থা। দ্বিতীয় পর্বে সুতীর্থার মুখোমুখি পর্তুগালের ফু ইউ।

নিজের প্রথম অলিম্পিকে নেমে দুর্দান্ত একটি ম্যাচ খেললেন সুতীর্থা। এদিন সুইডেনের বার্গস্ট্রোমের বিরুদ্ধে সাত সেটের লড়াইয়ে ৩-১ ব্যবধানে পিছিয়ে ছিলেন সুতীর্থা। এরপরই দুরন্ত ক‍্যামব‍্যাক করেন তিনি। পর পর তিন সেট জিতে নেন সুতীর্থা। শেষ সেটে জেতেন ১১-৫ ফলে। হার না মানা মানসিকতার কারণে শেষ অবধি জয়ের মুখ দেখলেন তিনি।

আরও পড়ুন:টোকিওয় প্রথম পদক জয়ী চানু: শুভেচ্ছা কোবিন্দ-মোদি-মমতা-ধনকড়ের

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...