Sunday, March 15, 2026

যোগানের অভাবে বন্ধ কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের টিকাকরণ, বললেন ফিরহাদ

Date:

Share post:

রাজ্যে কোভ্যাক্সিনের(covaccine) ঘাটতির জেরেই দ্বিতীয় ডোজের টিকাকরণ বন্ধ রয়েছে গত শুক্রবার থেকে। শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ বন্ধ থাকার প্রসঙ্গে কলকাতা পুরসভার(Kolkata municipality) অবস্থান স্পষ্ট করে দিলেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম(firhad Hakim)। একই সঙ্গে জানিয়ে দিলেন ভ্যাকসিনের অভাবে ২ লক্ষ মানুষের টিকাকরণ আটকে রয়েছে।

আরও পড়ুন:কেন এত বিক্ষোভ? উচ্চমাধ্যমিক রেজাল্টের পর স্কুলগুলির কাছে জবাব চাইল শিক্ষা সংসদ

এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফিরহাদ হাকিম বলেন, “কোভ্যাক্সিনের ডোজ হাতে না থাকলেও এখনও আমাদের হাতে কোভিশিল্ডের ৭২ হাজার ডোজ রয়েছে। কোভিশিল্ডের টিকা থাকায় তার প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ চলছে।” তিনি আরও জানান, আগামী সোমবার ভ্যাকসিন আসার কথা। ভ্যাকসিন পেলে ফের টিকাকরণের গতি বাড়ানো হবে। পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন, রাজ্যে টিকা তৈরি জন্য জায়গা দেওয়া হবে। কিন্তু সেই প্রস্তাব মানা হয়নি। তাই কখন বিমান আসবে, আর তাতে করে টিকা আসবে সে দিকেই আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে।”

 

spot_img

Related articles

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...