Saturday, March 14, 2026

‘Times Up Modi’, টুইটারে মোদিকে কটাক্ষ সায়নীর

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একাধিক বিষয়ে বিজেপিকে কটাক্ষ করেন তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ।(Sayani Ghosh) সেশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন তিনি। এবার সরাসরি প্রধানমন্ত্রীকে(PM Narendra Modi) সরাসরি কটাক্ষ করে টুইট করলেন সায়নী ঘোষ।

কিছুদিন আগেই পেগাসাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে টুইট করেছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। ‘জনি জনি ইয়েস পাপা’র লাইনকে ক্যারিকেচার করেই গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ করেছিলেন তিনি। টুইটে নরেন্দ্র মোদিকে সরাসরি ‘জাসুস’ বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল যুবনেত্রী। এবার ফের সরাসরি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন সায়নী। টুইট করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে সায়নী লিখেছেন, ‘জোর করে মোদির নতুন ভারত তৈরির ইচ্ছে এবার গ্রে‌ট ইন্ডিয়ান ট্রাজেডি-তে পরিণত হচ্ছে।’ শেষে লিখেছেন #TimesUpModi। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন মোদি সরকারের সময় শেষ।

আরও পড়ুন- প্রকাশিত হল কুণাল ঘোষের ‘ফিরে আসছি বিরতির পর’

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...