Sunday, May 17, 2026

জিমন্যাস্টিক্সের ফাইনাল রাউন্ডে উঠতে ব্যর্থ বাংলার প্রণতি নায়েক

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics )জয় লাভ হল না বাংলার প্রণতি নায়েকের (Pranati Nayak)। এদিন আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ফাইনাল রাউন্ডে উঠতে ব্যর্থ হলেন তিনি। যোগ্যতা অর্জন পর্বে দ্বাদশ স্থানে শেষ করেন বাংলার প্রণতি। এর ফলে ফাইনাল পর্বে আর যাওয়া হল না মেদিনীপুরের মেয়ের।

মাত্র দু’মাসের প্রস্তুতি নিয়ে  অলিম্পিক্সে যান প্রণতি। রবিবার সকালে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন প্রণতি। সেখানে অলরাউন্ড পর্বে প্রণতির মোট স্কোর ৪২.৫৬৫। এর মধ্যে তিনি সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন ভল্টে (১৩.৪৬৬)। এ ছাড়া ফ্লোরে ১০.৬৩৩, আনইভেন বারে ৯.০৩৩ এবং ব্যালান্স বিমে ৯.৪৩৩ পয়েন্ট পেয়েছেন তিনি।

মহাদেশীয় কোটায় শেষ মুহূর্তে অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছিলেন প্রণতি।

আরও পড়ুন:বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের প্রিয়া মালিকের

 

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...