Thursday, May 14, 2026

শিশুপাচারকাণ্ডে মূল অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর ছবি, টুইটে তোপ কুণালের

Date:

Share post:

যতই দিন যাচ্ছে ততই ঘণীভূত হচ্ছে বাঁকুড়ার(bankura) শিশুপাচারকাণ্ডের(human trafficking) রহস্য। কেঁচো খুড়তে বেরিয়ে আসছে কেউটে। পাচারকাণ্ডের জট খুলতে ইতিমধ্যেই তদন্ত ভার হাতে নিয়েছে সিআইডি(CID)। কিন্তু এর শিকড় যে কোথায় লুকিয়ে চলছে তারই সন্ধান।

পাচারকাণ্ডের মূল অভিযুক্ত কালাপাথরের জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমলকুমার বাজোরিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তবে কি এই অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গেই ঘনিষ্ট সম্পর্ক রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের(Subhas Sarkar)? ইতিমধ্যেই অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর একটি ছবি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে বিজেপির আয়োজিত একটি অনুষ্ঠানে ওই অধ্যক্ষের হাতে স্মারক তুলে দিচ্ছেন মন্ত্রী।

এই ছবি প্রকাশে আসতেই সরব হয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে তিনি লেখেন, “শিশুপাচারে অভিযুক্ত বাঁকুড়ার জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ গ্রেপ্তার হওয়া কমলকুমার বাজোরিয়াকে কীসের সম্বর্ধনা দিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার? ছবিটি নিয়ে বিজেপি চুপ কেন? ছবি নিয়ে এবার কথা হোক।” পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মৌ সেনগুপ্ত বলেন, ‘খোদ মন্ত্রীর সঙ্গে অভিযুক্তর ছবি থাকার সত্ত্বেও কেন মুখ খুলছে না কেন্দ্রের শাসক দল। বিজেপির ওই মন্ত্রীর প্রকাশ্যে এসে বলা উচিত অভিযুক্তের সঙ্গে তাঁর কী সর্ম্পক।’

বিরোধী মহলে এই ছবি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সরকার পক্ষের আইনজীবী সজল বারিক সাংবাদিকদের জানান অভিযুক্তরা পুলিশি হেফাজতে থাকার সময়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...