Friday, June 26, 2026

অসন্তোষ-বিক্ষোভের পর ফল বদল! হাসি ফুটল আরামবাগ স্কুলের ছাত্রীদের

Date:

Share post:

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছিল বিক্ষোভ। পড়ুয়াদের সঙ্গে সঙ্গে হুগলির আরামবাগ গার্লস স্কুলে বিক্ষোভে সামিল হন অভিভাবকরাও। ফল পেতেই অভিযোগ উঠেছিল, বিদ্যালয়ের পড়ুয়াদের কম নম্বর দেওয়া হয়েছে। তবে তার দু’দিনের মধ্যেই সংশোধিত রেজাল্ট হাতে পেলেন ছাত্রীরা।  সংশোধিত মার্কশিট পেয়ে স্বভাবতই খুশি পড়ুয়ারা।

উচ্চমাধ্যমিকের রেজাল্ট বিভ্রাটের জেরে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছিল আরামবাগ গার্লস হাই স্কুলে। বিক্ষোভে ফেটে পড়েছিলেন অভিভাবক-অভিভাবিকা থেকে ছাত্রীরা। শুক্রবার এই রেজাল্ট বিভ্রাটের অভিযোগে স্কুল চত্বরে বিক্ষোভের সৃষ্টি হয়। জেলায় জেলায় বিক্ষোভের জেরে নড়েচড়ে বসে প্রশাসন। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরপরই শুধুমাত্র আরামবাগেই নয়, রাজ্যের একাধিক জেলায় বিক্ষোভের জেরে  উচ্চ মাধ্যমিক কাউন্সিল একটি বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয় কোনও স্কুলে এ ধরনের অভিযোগ থাকলে তা সাত দিনের মধ্যে দফতরে জানাতে হবে। সেই অভিযোগ খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থাও নেওয়ার আশ্বাস দেন কাউন্সিল কর্তৃপক্ষ। এমনকি বিষয়টি নিয়ে নবান্নের তরফে মহুয়া দাসকেও তলব করা হয়। এরপরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আশ্বাস দেন, কোনও গরমিল থাকলে তা অবশ্যই খতিয়ে দেখা হবে। আর রবিবারই সংশোধিত মার্কশিট হাতে পেল পড়ুয়ারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজশ্রী দে বলছেন, ‘‘পুর প্রশাসক তথা স্কুল কমিটির চেয়ারম্যানের সহযোগিতা, আমাদের তৎপরতা এবং সব কর্মীর সহযোগিতায় এই কাজটা করা গিয়েছে। এটা নজিরবিহীন ঘটনা। আমরা নির্দিষ্ট সময়ে নম্বর পাঠিয়েছিলাম।১৩৭ জন ছাত্রীর ফলের হিসাবে সমস্যা হয়েছিল। তা মিটে গিয়েছে। আমরা খুশি।’’

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...