Saturday, June 20, 2026

ডায়মন্ডহারবারে চুরি করে ভ্যাকসিন পাচার হয়েছে সোনারপুরের বেআইনি ক্যাম্পে, তাজ্জব তদন্তকারীরা

Date:

Share post:

সোনারপুরে (sonarpur) বেআইনি ভ্যাকসিন ক্যাম্পের (illegal vaccine camp) তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে এল পুলিশের হাতে। অভিযুক্ত মিঠুন মণ্ডল, ভ্যাকসিন রেজিস্টারে কারচুপি করত বলে প্রমাণ পেয়েছে পুলিশ। সেই কারচুপি করা ভ্যাকসিন সে সোনারপুরের ক্যাম্পে বিক্রি করে দিত তারও প্রমাণ মিলেছে । তদন্তে দেখা দিয়েছে ডায়মন্ডহারবারের মশাট সাবসেন্টারে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে দেখানো হলেও, বেশ কিছু ভ্যাকসিন সে দিত সোনারপুরে এসে। অন্তত ৩০ টির মতো ভ্যাকসিন মিঠুন মণ্ডল বেআইনিভাবে সোনারপুরে দিয়েছে বলে তদন্তে জানা গিয়েছে।
যাঁরা ভ্যাকসিন নিয়েছেন ওই মিঠুন মণ্ডলের থেকে, তাঁদের অনেকেই বলেছেন, কেউ ৩০০ টাকা আবার কেউ ৫০০ টাকা দিয়ে ভ্যাকসিন কিনেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভায়াল ভেঙে যাওয়ার কথা মাথায় রেখে প্রতি কেন্দ্রেই অতিরিক্ত ভ্যাকসিন পাঠানোর রেওয়াজ রয়েছে। ডায়মন্ডহারবারে সেই হিসেবেই গরমিল করত মিঠুন। সেগুলো সোনারপুরে এনে বিক্রি করত। পরে কোইউন অ্যাপে আপডেট করা হত। তাই সোনারপুরে যাঁরা ভ্যাকসিন পেয়েছেন, তাঁরা পরে মোবাইলে ম্যাসেজ পেয়েছেন। পাশাপাশি তাঁরা জানিয়েছেন, তাঁদের সার্টিফিকেটে সোনারপুরের উল্লেখ নেই, আছে ডায়মন্ডহারবারের ঠিকানা। এই কাণ্ডে আর কারা জড়িত তা তদন্তর জন্য জেলা স্বাস্থ্য দফতরের তরফে ৪ সদস্যের দল তৈরি করে দেওয়া হয়েছে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...